লিড নিউজ

গোয়াইনঘাটে ঝুনু মাস্টারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি ৭০ লাখ টাকা

Icon

সিলেট প্রতিনিধি

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ০৩:৪২ পিএম

গোয়াইনঘাটে ঝুনু মাস্টারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি ৭০ লাখ টাকা

দূর্গেশ চন্দ্র সরকার বাপ্পী:

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৭ নম্বর নন্দিরগাঁও ইউনিয়নের বহরগ্রাম পূর্বপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বীরেন্দ্র কুমার দেব (ঝুনু মাস্টার)-এর বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল আনুমানিক ৪টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয়রা ও কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যদের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুনে প্রায় ৬০ থেকে ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে।

ঘটনার সময় বাড়িতে কোনো পুরুষ সদস্য উপস্থিত ছিলেন না। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ঘরের আসবাবপত্র, নগদ প্রায় ৬ লাখ টাকা, জায়গা-জমির দলিলপত্র, স্কুল-কলেজের সনদপত্র, স্বর্ণালংকারসহ ঘরের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এমনকি পরনের কাপড় ছাড়া পরিবারের সদস্যরা কিছুই রক্ষা করতে পারেননি। বসতঘর, শয়নকক্ষ, রান্নাঘরসহ মোট প্রায় ৮টি কক্ষ সম্পূর্ণভাবে পুড়ে গেছে।

বীরেন্দ্র দেবের বড় ছেলে বিকাশ চন্দ্র দেব জানান, আগুনের সূত্রপাত হয় খড়ের (গো-খাদ্য) ঘর থেকে, যা বসতঘরের সঙ্গে লাগানো ছিল। বড় ছেলের স্ত্রী টিউবওয়েলে পানি আনতে গিয়ে প্রথম খড়ের ঘরে আগুন দেখতে পান। মুহূর্তের মধ্যেই আগুন বসতঘরসহ অন্য কক্ষগুলোতে ছড়িয়ে পড়ে।

কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, আগুনের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে যে, আগুনের উৎপত্তি খড়ের ঘর থেকেই হয়েছে।

শুক্রবার দুপুর সাড়ে ১২টায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শন করেন গোয়াইনঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি সহায়তার আশ্বাস দেন।

এদিকে, দীর্ঘদিন ধরে গোয়াইনঘাট উপজেলায় একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি জানিয়ে আসছেন স্থানীয় বাসিন্দারা। এই অগ্নিকাণ্ডের ঘটনায় সেই দাবিটি আরও জোরালো হয়েছে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

লিড নিউজ থেকে আরো

৯ প্রধান প্রতিশ্রুতি ও ৫১ দফা বাস্তবায়নের অঙ্গীকার বিএনপির

৯ প্রধান প্রতিশ্রুতি ও ৫১ দফা বাস্তবায়নের অঙ্গীকার বিএনপির

সিলেট-ম্যানচেস্টার রুটে বিমান বন্ধের প্রতিবাদে বাংলাদেশী প্রবাসীরা

সিলেট-ম্যানচেস্টার রুটে বিমান বন্ধের প্রতিবাদে বাংলাদেশী প্রবাসীরা

সচিবালয় অভিমুখে ‘জুলাই ঐক্য’র মিছিল, পুলিশের বাধা

সচিবালয় অভিমুখে ‘জুলাই ঐক্য’র মিছিল, পুলিশের বাধা

মাঝ আকাশে পান খাওয়ার দাবিতে সিলেটি বৃদ্ধা যাত্রীর হইচই

মাঝ আকাশে পান খাওয়ার দাবিতে সিলেটি বৃদ্ধা যাত্রীর হইচই

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন