আন্তর্জাতিক

মিশিগান বাংলা প্রেস ক্লাবের নতুন নেতৃত্বে সাহেদুল ও তোফায়েল

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০২৫, ০৪:২৯ পিএম

মিশিগান বাংলা প্রেস ক্লাবের নতুন নেতৃত্বে সাহেদুল ও তোফায়েল

মিশিগানে বাংলা ভাষার সাংবাদিকদের সংগঠন মিশিগান বাংলা প্রেস ক্লাব-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ঠিকানা পত্রিকার প্রতিনিধি সৈয়দ সাহেদুল হক এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন টিবিএন২৪মিশিগান নিউজ পোর্টালের প্রতিনিধি তোফায়েল রেজা সোহেল।

গত শনিবার (২৪ মে) ক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভা ও কাউন্সিলে কণ্ঠভোটের মাধ্যমে এ কমিটি গঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি শামীম আহসান এবং সঞ্চালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক আশিকুর রহমান।

নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন:

  • সহ-সভাপতি: এনটিভির সেলিম আহমেদ ও জনকণ্ঠের রফিকুন হাসান চৌধুরী তুহিন

  • যুগ্ম সম্পাদক: সাহেল আহমেদ (বাংলাভিশন)

  • সাংগঠনিক সম্পাদক: মৃদুল কান্তি সরকার (সুপ্রভাত মিশিগান)

  • কোষাধ্যক্ষ: সোলাইমান আল মাহমুদ (জালালাবাদ)

  • প্রচার সম্পাদক: মাহফুজুর রহমান শাহীন (টিবিএন)

কার্যনির্বাহী সদস্য:
শামীম আহসান (দৈনিক খোয়াই), কামরুজ্জামান হেলাল (আরটিভি), কাওসার দেওয়ান (ফ্রিল্যান্স), আশিকুর রহমান (ডিবিসি নিউজ), সৈয়দ আসাদুজ্জামান সোহান (গ্লোবাল টিভি)

সাধারণ সদস্য:
মোস্তফা কামাল (সুপ্রভাত মিশিগান), মুজিবুর রহমান শাহীন ও তাসনিয়া তাবাসসুম আলভী (ফ্রিল্যান্স)

নবগঠিত কমিটির প্রতি অভিনন্দন জানিয়ে সংগঠনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, নতুন নেতৃত্ব প্রেস ক্লাবকে আরও সক্রিয় ও গতিশীল করে তুলবে। ক্লাবের সুষ্ঠু নির্বাচন ও সময়মতো কমিটি গঠনের জন্য বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদককে ধন্যবাদ জানিয়েছেন সদস্যরা।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আন্তর্জাতিক থেকে আরো

ব্রিটিশ প্রধানমন্ত্রীদের চেয়েও দীর্ঘ দায়িত্বে ‘চিফ মাউজার’ ল্যারি

ব্রিটিশ প্রধানমন্ত্রীদের চেয়েও দীর্ঘ দায়িত্বে ‘চিফ মাউজার’ ল্যারি

ডেলিভারি অ্যাপকে ফাঁকি দিয়ে ২ বছরে ২৯ লাখ টাকার খাবার খেলেন যুবক

ডেলিভারি অ্যাপকে ফাঁকি দিয়ে ২ বছরে ২৯ লাখ টাকার খাবার খেলেন যুবক

চলন্ত গাড়ির ছাদে বিপজ্জনক ভঙ্গিমায় তরুণ-তরুণী, ভিডিও ভাইরাল

চলন্ত গাড়ির ছাদে বিপজ্জনক ভঙ্গিমায় তরুণ-তরুণী, ভিডিও ভাইরাল

ভারতের আরও এক যুদ্ধবিমান ভূপাতিতের দাবি পাকিস্তানের

ভারতের আরও এক যুদ্ধবিমান ভূপাতিতের দাবি পাকিস্তানের

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন