আন্তর্জাতিক

হার্ভার্ডের কাছে ১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি ট্রাম্পের

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৫ পিএম

হার্ভার্ডের কাছে ১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ১ বিলিয়ন (১০০ কোটি) ডলার ক্ষতিপূরণ দাবি করে মামলা করবেন। এর মাধ্যমে ট্রাম্প প্রশাসন ও যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠানটির মধ্যকার চলমান বিরোধে নতুন মাত্রা যোগ হলো। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি হার্ভার্ড কর্তৃপক্ষ।

দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে একাধিক কঠোর অবস্থান নিয়েছেন ট্রাম্প। প্রশাসনিক তহবিল কমানো, বিভিন্ন বিধিনিষেধ আরোপসহ নানা পদক্ষেপের পর এবার বিপুল অঙ্কের ক্ষতিপূরণ দাবির ঘোষণা দিলেন তিনি।

বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, নিউইয়র্ক টাইমস–এ প্রকাশিত একটি প্রতিবেদনের পরপরই ট্রাম্প এ ঘোষণা দেন। ওই প্রতিবেদনে দাবি করা হয়েছিল, হার্ভার্ডের সঙ্গে দীর্ঘদিনের আইনি বিরোধ ও দরকষাকষির অবসান ঘটাতে ট্রাম্প তার প্রশাসনকে বিশেষ নির্দেশনা দিয়েছেন এবং ক্ষতিপূরণের অঙ্ক কমিয়ে ২০০ মিলিয়ন ডলার নির্ধারণের কথা ভাবা হচ্ছিল।

তবে ওই প্রতিবেদন প্রকাশের মাত্র ছয় ঘণ্টা পর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এর তীব্র প্রতিবাদ জানান। তিনি দাবি করেন, নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনটি ভুল তথ্যে ভরপুর। একই সঙ্গে হার্ভার্ড ও সংবাদমাধ্যমটির কঠোর সমালোচনা করে ট্রাম্প বলেন, ২০০ বা ৫০০ মিলিয়ন নয়, তিনি সরাসরি ১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চাইবেন।

ট্রাম্প আরও বলেন, ভবিষ্যতে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্তরাষ্ট্র সরকারের কোনো ধরনের লেনদেন থাকবে না এবং বিষয়টিকে ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচনা করা হবে। তাঁর ভাষায়, হার্ভার্ডকে তাদের ‘অপকর্মের’ জন্য জবাবদিহি করতে হবে।

ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা হার্ভার্ডসহ কয়েকটি শীর্ষ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে তথাকথিত ‘ওক সংস্কৃতি’ ও নীতির চর্চার অভিযোগ তুলেছেন। তাঁদের দাবি, ফিলিস্তিনপন্থি বিক্ষোভ চলাকালে এসব বিশ্ববিদ্যালয় ইহুদি শিক্ষার্থীদের যথাযথ নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এ কারণেই প্রশাসন আইনি পদক্ষেপ ও অস্বাভাবিক ক্ষতিপূরণ দাবিতে এগিয়েছে।

তবে সমালোচকদের মতে, এটি মূলত উদারপন্থি বিশ্ববিদ্যালয়গুলোর ওপর সরকারের অযাচিত রাজনৈতিক চাপ প্রয়োগের একটি কৌশল।

এর আগে গত গ্রীষ্মে যুক্তরাষ্ট্রের আরেক শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান কলাম্বিয়া ইউনিভার্সিটি ট্রাম্প প্রশাসনকে ২০০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে সম্মত হয়। পাশাপাশি শিক্ষার্থী ভর্তি ও নিয়োগের ক্ষেত্রে জাতি, ধর্ম ও বর্ণভিত্তিক কোটা বা বিশেষ সুবিধা না দেওয়ার শর্তও মেনে নেয় প্রতিষ্ঠানটি।

এদিকে গত সেপ্টেম্বরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প দাবি করেছিলেন, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে সরকার ৫০০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ পেতে পারে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আন্তর্জাতিক থেকে আরো

ক্যান্সার শনাক্তে হাই-স্ট্রিট ফার্মেসিতে শুরু হচ্ছে ‘স্পঞ্জ অন আ স্ট্রিং’ পরীক্ষা

ক্যান্সার শনাক্তে হাই-স্ট্রিট ফার্মেসিতে শুরু হচ্ছে ‘স্পঞ্জ অন আ স্ট্রিং’ পরীক্ষা

ইংল্যান্ডে ৩০ বছরের মধ্যে প্রথমবার নতুন জলাধার নির্মাণের অনুমোদন

ইংল্যান্ডে ৩০ বছরের মধ্যে প্রথমবার নতুন জলাধার নির্মাণের অনুমোদন

ভারতে নিপাহ ভাইরাসের বিস্তার, এশিয়ার বিমানবন্দরগুলোতে উচ্চ সতর্কতা

ভারতে নিপাহ ভাইরাসের বিস্তার, এশিয়ার বিমানবন্দরগুলোতে উচ্চ সতর্কতা

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন