আন্তর্জাতিক

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ০৪:১৬ পিএম

যুক্তরাজ্যে একটি ইসরায়েলি অস্ত্র কারখানার বিরুদ্ধে প্রতিবাদ চলাকালে গ্রেপ্তার হওয়া কর্মীদের বিষয়ে সন্ত্রাসবিরোধী পুলিশ ও প্রসিকিউটরদের তথ্য ইসরায়েলি দূতাবাসের সঙ্গে ভাগ করে নেওয়া হয়েছিল বলে সরকারি নথি প্রকাশ পেয়েছে। বিষয়টি বিদেশি হস্তক্ষেপের আশঙ্কা তৈরি করেছে বলে মানবাধিকার সংস্থাগুলোর মত।

২০২৩ সালের সেপ্টেম্বর মাসে ব্রিটিশ অ্যাটর্নি জেনারেলের দপ্তর থেকে ইসরায়েলের উপ-রাষ্ট্রদূতের কাছে পাঠানো একটি ইমেইলে যুক্তরাজ্যের প্রসিকিউশন সার্ভিস ও সন্ত্রাসবিরোধী পুলিশের যোগাযোগ সংক্রান্ত তথ্য অন্তর্ভুক্ত ছিল। এর আগে ওই বছর আগস্টে ‘প্যালেস্টাইন অ্যাকশন’ নামের একটি সংগঠনের বেশ কয়েকজন কর্মীকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা হয়।

আইনজীবীরা প্রশ্ন তুলেছেন, একটি স্বাধীন প্রসিকিউশন সংস্থার তথ্য কেন কোনো বিদেশি দূতাবাসের সঙ্গে ভাগ করা হলো এবং এ ঘটনায় চলমান মামলার বিষয়ে বিদেশি রাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়েছে কি না।

মানবাধিকার বিশেষজ্ঞরা জাতিসংঘের মাধ্যমে যুক্তরাজ্য সরকারকে চিঠি দিয়ে উদ্বেগ জানিয়েছেন, যেখানে বলা হয়েছে—সাধারণ প্রতিবাদ বা সক্রিয়তার ক্ষেত্রে সন্ত্রাসবাদ আইনের প্রয়োগ ন্যায়বিচারের পরিপন্থী এবং তা আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড লঙ্ঘন করে।

সরকারি সূত্র জানিয়েছে, দূতাবাসগুলোর সঙ্গে যোগাযোগের বিষয়টি আগেও বিভিন্ন সরকারের সময় হয়ে এসেছে এবং এটি তথ্য বিনিময়ের বাইরে অন্য কিছু নয়। তবে ইসরায়েলি দূতাবাস এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আন্তর্জাতিক থেকে আরো

লন্ডনে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা

লন্ডনে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা

বকেয়া বেতন পরিশোধের দাবিতে ককপিটে অবস্থান নিলেন পাইলট

বকেয়া বেতন পরিশোধের দাবিতে ককপিটে অবস্থান নিলেন পাইলট

চোরের দাপটে বিপর্যস্ত লন্ডন, দিনে দিনে বাড়ছে ফোন ছিনতাই

চোরের দাপটে বিপর্যস্ত লন্ডন, দিনে দিনে বাড়ছে ফোন ছিনতাই

উত্তাল সমুদ্রে ৪ ঘণ্টা সাঁতরে মা, ভাই-বোনকে বাঁচাল ১৩ বছরের কিশোর

উত্তাল সমুদ্রে ৪ ঘণ্টা সাঁতরে মা, ভাই-বোনকে বাঁচাল ১৩ বছরের কিশোর

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন