সিলেট

সিলেটের মিরাবাজারে ‘ওক ডাইনেস্টি’ রেস্টুরেন্টের উদ্বোধন

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৫ পিএম

সিলেটের মিরাবাজারে ‘ওক ডাইনেস্টি’ রেস্টুরেন্টের উদ্বোধন

সিলেট মহানগরীর মিরাবাজারে ‘ওক ডাইনেস্টি’ নামের একটি নতুন রেস্টুরেন্টের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে রেস্টুরেন্টটির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে মিরাবাজার জামে মসজিদের ইমাম দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন।

রেস্টুরেন্টটির উদ্যোক্তা নারী উদ্যোক্তা তাজনিন চৌধুরী বলেন, ওক ডাইনেস্টিতে আমরা অত্যন্ত রুচিশীল ও মানসম্মত ফার্নিচারের পাশাপাশি নান্দনিক পরিবেশ নিশ্চিত করেছি, যাতে পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানো হয় আরামদায়ক ও উপভোগ্য। থাই ও চাইনিজসহ বিভিন্ন দেশের বাহারি ও সুস্বাদু খাবার আমরা সর্বোচ্চ মান বজায় রেখে পরিবেশন করার চেষ্টা করছি। সকলের ভালোবাসা, সহযোগিতা ও দোয়া পেলে ওক ডাইনেস্টি সিলেটবাসীর আস্থার প্রতীক হয়ে উঠবে—এই প্রত্যাশা আমাদের।”

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ, নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম মিশু, ইয়ামাহার ডিরেক্টর মো. জাকির হোসেন, ইয়ামাহা মোটরসাইকেলের ডিলার মো. হোসেন তানভীরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।

আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন, আধুনিক পরিবেশ, মানসম্মত সেবা ও বৈচিত্র্যময় খাবারের সমন্বয়ে ওক ডাইনেস্টি অল্প সময়ের মধ্যেই সিলেটবাসীর কাছে জনপ্রিয় একটি রেস্টুরেন্টে পরিণত হবে এবং শহরের খাদ্যসংস্কৃতিতে নতুন মাত্রা যোগ করবে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেট থেকে আরো

জাফলংয়ে উপদেষ্টাদের গাড়ি আটক, যুবদল–ছাত্রদলের ১৫৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

জাফলংয়ে উপদেষ্টাদের গাড়ি আটক, যুবদল–ছাত্রদলের ১৫৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া

বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া

সিলেটের উন্নয়ন বৈষম্য দূর করার দাবিতে আগামী ১ নভেম্বর অবস্থান কর্মসূচি

সিলেটের উন্নয়ন বৈষম্য দূর করার দাবিতে আগামী ১ নভেম্বর অবস্থান কর্মসূচি

সিলেটে তথ্য-প্রযুক্তির আরও প্রসার ঘটাতে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

সিলেটে তথ্য-প্রযুক্তির আরও প্রসার ঘটাতে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন