আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট প্রাসাদের কাছে গভীর রাতে গুলির শব্দ

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬, ০৩:৩৭ পিএম

ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট প্রাসাদের কাছে গভীর রাতে গুলির শব্দ

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সোমবার গভীর রাতে প্রেসিডেন্ট প্রাসাদ মিরাফ্লোরেসের কাছ থেকে গুলির শব্দ শোনা গেছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানানো হয়েছে, এ সময় আকাশে ড্রোন উড়তে দেখা যায়, যার জবাবে নিরাপত্তা বাহিনী গুলি চালায়।

এ ঘটনা ঘটে মার্কিন বাহিনীর অভিযানে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার হওয়ার কয়েকদিন পর। তবে সরকারের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং অবস্থা শান্ত হয়ে এসেছে।

সূত্রের মতে, রাত ৮টার দিকে মিরাফ্লোরেস প্রাসাদের আকাশে কয়েকটি অজ্ঞাত ড্রোন উড়তে দেখা যায়। এই ড্রোনগুলোর উপস্থিতি নিয়ে নিরাপত্তা বাহিনী আতঙ্কিত হয়ে গুলি চালায়। ঘটনাটি প্রেসিডেন্ট মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পর তার ডেপুটি ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে ঘটেছে।

প্রাসাদ থেকে পাঁচ ব্লক দূরে বসবাসকারী এক বাসিন্দা জানান, তিনি গুলির শব্দ শুনেছেন, তবে এই গোলাগুলি গত শনিবার ভোরে মাদুরোকে ক্ষমতা থেকে সরানোর সময়কার তীব্র হামলার মতো শক্তিশালী ছিল না। তিনি জানান, পুরো ঘটনা প্রায় এক মিনিট স্থায়ী হয়। “গুলির শব্দ শুনে প্রথমে মনে হয়েছিল, কোনো বিমান উড়ছে, তবে আকাশে কোনো বিমান ছিল না, শুধু দুটি লাল আলো দেখা গিয়েছিল,” বলেন তিনি।

তিনি আরও জানান, আশপাশের লোকজন কী ঘটছে তা দেখতে জানালা দিয়ে বাইরে তাকাচ্ছিলেন।

এ বিষয়ে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি যোগাযোগ করলে, সংশ্লিষ্ট মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে রাতের আকাশে ‘ট্রেসার বুলেট’ বা আলোকবাহী গুলি ছোড়া হতে দেখা গেছে। গোলাগুলির পর বিপুলসংখ্যক নিরাপত্তা সদস্যকে প্রাসাদের দিকে ছুটে যেতে দেখা যায়।

সূত্র: এএফপি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আন্তর্জাতিক থেকে আরো

জাতীয় নাগরিক পার্টি হবে গণতান্ত্রিক, সমতাভিত্তিক ও জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল

জাতীয় নাগরিক পার্টি হবে গণতান্ত্রিক, সমতাভিত্তিক ও জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল

বাড্ডায় এনসিপির সাংগঠনিক অফিসের পাশে গুলির ঘটনা

বাড্ডায় এনসিপির সাংগঠনিক অফিসের পাশে গুলির ঘটনা

গুম, খুন ও ধর্ষণ বন্ধের দাবিতে লন্ডনে মানববন্ধন

গুম, খুন ও ধর্ষণ বন্ধের দাবিতে লন্ডনে মানববন্ধন

বকেয়া বেতন পরিশোধের দাবিতে ককপিটে অবস্থান নিলেন পাইলট

বকেয়া বেতন পরিশোধের দাবিতে ককপিটে অবস্থান নিলেন পাইলট

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন