আন্তর্জাতিক

চলন্ত গাড়ির ছাদে বিপজ্জনক ভঙ্গিমায় তরুণ-তরুণী, ভিডিও ভাইরাল

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ১ ডিসেম্বর ২০২৫, ০৪:১২ পিএম

চলন্ত গাড়ির ছাদে বিপজ্জনক ভঙ্গিমায় তরুণ-তরুণী, ভিডিও ভাইরাল

বিয়েকে স্মরণীয় করে রাখতে অনেক বর–কনে অভিনব আয়োজন করেন। কিন্তু কখনো কখনো সেই ‘বিশেষ মুহূর্ত’ তৈরির চেষ্টায় ঘটে বিপজ্জনক পরিস্থিতিও। এমনই এক ঘটনা সামনে এসেছে ভারতের গোয়া থেকে।

প্রিওয়েডিং ফটোশুটের জন্য চলন্ত একটি কালো এসইউভির ছাদে শুয়ে পড়েন এক তরুণ-তরুণী। তরুণীকে দেখা যায় গাড়ির ছাদে শুয়ে থাকতে, আর তরুণটি শুয়ে থাকে গাড়ির বনেটে। এ দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন পাশ দিয়ে যাওয়া এক পথচারী। তিনি গাড়ি থামিয়ে যুগল ও ফটোগ্রাফারকে কড়া ধমকও দেন।

পরে এই পুরো ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। অনেক নেটিজেন মন্তব্য করেন—এখন বিয়েকে কেন্দ্র করে আড়ম্বর যেন স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কেউ কেউ লিখেন, ‘ছবি ভালো আসলেই হলো, জীবন যাক তাতে!’

জানা গেছে, শিগগিরই ওই যুগলের বিয়ে। আর সেই উপলক্ষে বিশেষ প্রিওয়েডিং শুট করতে তারা গোয়ায় গিয়েছিলেন। তবে তাদের এই অদ্ভুত কাণ্ড সামাজিকমাধ্যমে বেশ সমালোচনার জন্ম দিয়েছে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আন্তর্জাতিক থেকে আরো

যুক্তরাজ্যে অতি দারিদ্র্য চরমে, প্রভাব বেশি বাংলাদেশি ও পাকিস্তানি সম্প্রদায়ে

যুক্তরাজ্যে অতি দারিদ্র্য চরমে, প্রভাব বেশি বাংলাদেশি ও পাকিস্তানি সম্প্রদায়ে

ভারতের পাঁচ যুদ্ধবিমান ও একটি ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানের

ভারতের পাঁচ যুদ্ধবিমান ও একটি ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানের

লন্ডনের বাসস্টপে তারেক রহমান: উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যম

লন্ডনের বাসস্টপে তারেক রহমান: উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যম

কুয়েত ইরানে আটকে থাকা বিদেশিদের জন্য সাত দিনের ট্রানজিট ভিসা অনুমোদন দিয়েছে

কুয়েত ইরানে আটকে থাকা বিদেশিদের জন্য সাত দিনের ট্রানজিট ভিসা অনুমোদন দিয়েছে

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন