আন্তর্জাতিক

সুদানে সন্ত্রাসী হামলায় ছয় বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ০৬:৪০ পিএম

সুদানে সন্ত্রাসী হামলায় ছয় বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

সুদানের আবেই অঞ্চলে সন্ত্রাসীদের হামলায় জাতিসংঘ মিশনে কর্মরত ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আটজন বাংলাদেশি সেনা আহত হয়েছেন।

বাংলাদেশ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) শনিবার (১৩ ডিসেম্বর) এক খুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে। আইএসপিআর জানায়, সন্ত্রাসীরা জাতিসংঘের একটি ঘাঁটিতে অতর্কিত হামলা চালায়। হামলার সময় সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর পাল্টা লড়াই চলমান ছিল।

আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি হাসপাতাল সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, সুদানের কোরদোফান এলাকায় অবস্থিত জাতিসংঘের একটি ভবনে এই হামলার ঘটনা ঘটে, যেখানে ছয়জন শান্তিরক্ষী প্রাণ হারান।

এই মর্মান্তিক ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনী ও জাতিসংঘের সংশ্লিষ্ট নিরাপত্তা কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিয়েছে। আহত শান্তিরক্ষীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আন্তর্জাতিক থেকে আরো

হজে ছবি তোলা নিষিদ্ধ? সৌদি কর্তৃপক্ষ জানালো বিস্তারিত

হজে ছবি তোলা নিষিদ্ধ? সৌদি কর্তৃপক্ষ জানালো বিস্তারিত

চীনকে মোকাবিলা করতে পুতিনের পক্ষে ট্রাম্পের সমর্থন

চীনকে মোকাবিলা করতে পুতিনের পক্ষে ট্রাম্পের সমর্থন

নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি

নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি

বার্মিংহাম নাইটক্লাবে গুলির ঘটনায় আহত ৪, গ্রেপ্তার ৩

বার্মিংহাম নাইটক্লাবে গুলির ঘটনায় আহত ৪, গ্রেপ্তার ৩

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন