আন্তর্জাতিক

মিসিসিপিতে বন্দুক হামলায় নিহত ৪, আহত ১৬

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ০৪:৫১ পিএম

মিসিসিপিতে বন্দুক হামলায় নিহত ৪, আহত ১৬

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের লিল্যান্ড শহরে ভয়াবহ বন্দুক হামলায় ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

বিবিসির খবরে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার (১০ অক্টোবর) মধ্যরাতে এই হামলা ঘটে। ঘটনার সময় শহরের প্রধান সড়কে স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের হোমকামিং ফুটবল ম্যাচ শেষে এক সমাবেশ চলছিল। সেখানে ভিড় করেছিলেন বহু মানুষ।

আহতদের মধ্যে ১২ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং গুরুতর আহত ৪ জনকে হেলিকপ্টারে করে ইউনিভার্সিটি অব মিসিসিপি মেডিকেল সেন্টারে পাঠানো হয়েছে।

মিসিসিপির সিনেটর ডেরিক সিমন্স জানিয়েছেন, খেলা-পরবর্তী আয়োজনে এই গুলিবর্ষণের ঘটনা ঘটে। এখন পর্যন্ত হামলাকারীর পরিচয় বা উদ্দেশ্য সম্পর্কে কিছু জানায়নি পুলিশ। হামলাকারী জীবিত না নিহত, তাও স্পষ্ট নয়।

ঘটনার তদন্ত করছে মিসিসিপি ব্যুরো অব ইনভেস্টিগেশন (MBI)। লিল্যান্ড শহরের মেয়র জন লি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আন্তর্জাতিক থেকে আরো

চলন্ত গাড়ির ছাদে বিপজ্জনক ভঙ্গিমায় তরুণ-তরুণী, ভিডিও ভাইরাল

চলন্ত গাড়ির ছাদে বিপজ্জনক ভঙ্গিমায় তরুণ-তরুণী, ভিডিও ভাইরাল

লন্ডনে সপ্তাহান্তে ট্রেন ও রোড পরিষেবায় বড় পরিবর্তন – যাত্রীদের জন্য জরুরি সতর্কবার্তা

লন্ডনে সপ্তাহান্তে ট্রেন ও রোড পরিষেবায় বড় পরিবর্তন – যাত্রীদের জন্য জরুরি সতর্কবার্তা

প্রথম আমেরিকান পোপ হলেন রবার্ট প্রিভোস্ট

প্রথম আমেরিকান পোপ হলেন রবার্ট প্রিভোস্ট

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন