আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন শুরু

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ৭ অক্টোবর ২০২৫, ০৫:৫১ পিএম

যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন শুরু

যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ভোটার হিসেবে নিবন্ধনের কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সময় রোববার (৫ অক্টোবর) ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসে এ কার্যক্রমের উদ্বোধন করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

এটি বাংলাদেশের ইতিহাসে প্রথমবার, যখন প্রবাসীরা ভোটার হিসেবে নিবন্ধনের সুযোগ পাচ্ছেন। নিবন্ধিত প্রবাসীরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন।

ওয়াশিংটনের পাশাপাশি নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা ও অন্যান্য কনস্যুলেটেও এনআইডি প্রদানের কাজ শুরু হয়েছে।

অনুষ্ঠানে জানানো হয়, ৩১ অক্টোবরের মধ্যে যারা নিবন্ধন সম্পন্ন করবেন, তারাই আগামী জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন। প্রবাসীদের জন্য সহজ ও অনলাইনভিত্তিক পদ্ধতিতে এনআইডি প্রদান করা হবে।

বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা বলেন, এনআইডি কার্ডের জন্য জন্মনিবন্ধন বাধ্যতামূলক এবং বিস্তারিত নির্দেশনা দূতাবাস ও কনস্যুলেটগুলোর ওয়েবসাইটে দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক এটিএম আবদুর রউফ মণ্ডলসহ প্রবাসী বাংলাদেশি ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আন্তর্জাতিক থেকে আরো

রোমফোর্ডে আন্ডারপাসে ১৫ বছর বয়সী কিশোরী ধর্ষণের শিকার

রোমফোর্ডে আন্ডারপাসে ১৫ বছর বয়সী কিশোরী ধর্ষণের শিকার

যুক্তরাজ্যে ধর্মীয় ঘৃণা-অপরাধের সবচেয়ে বেশি শিকার মুসলিমরা: সমীক্ষা

যুক্তরাজ্যে ধর্মীয় ঘৃণা-অপরাধের সবচেয়ে বেশি শিকার মুসলিমরা: সমীক্ষা

যুক্তরাজ্যে ২ হাজার কোম্পানির ওয়ার্ক পারমিট স্পন্সর লাইসেন্স বাতিল

যুক্তরাজ্যে ২ হাজার কোম্পানির ওয়ার্ক পারমিট স্পন্সর লাইসেন্স বাতিল

ভেনেজুয়েলার দায়িত্ব কে নেবেন? ট্রাম্প বললেন, ‘আমি’

ভেনেজুয়েলার দায়িত্ব কে নেবেন? ট্রাম্প বললেন, ‘আমি’

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন