আন্তর্জাতিক

লন্ডন  আন্ডারগ্রাউন্ডে টানা সাত দিনের টিউব ধর্মঘট

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ২২ অগাস্ট ২০২৫, ০৬:৩৬ পিএম

লন্ডন  আন্ডারগ্রাউন্ডে টানা সাত দিনের টিউব ধর্মঘট

আগামী ৫ সেপ্টেম্বর থেকে লন্ডন আন্ডারগ্রাউন্ডে টানা সাত দিনের ধর্মঘট শুরু হতে যাচ্ছে। এতে প্রতিদিন লাখো যাত্রী যাতায়াতে সমস্যায় পড়বেন বলে ধারণা করা হচ্ছে।

ধর্মঘটের ডাক দিয়েছে টিউব ইউনিয়ন RMT। তারা জানিয়েছে, মজুরি, কর্মঘণ্টা কমানো, ক্লান্তি ব্যবস্থাপনা ও পূর্বের চুক্তি বাস্তবায়নসহ নানা দাবিতে নেটওয়ার্ক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ব্যর্থ হওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

৭ সেপ্টেম্বর থেকে ডকল্যান্ডস লাইট রেলওয়ে (DLR)–এর কর্মীরাও আলাদা এক বিরোধের কারণে ধর্মঘটে যাচ্ছেন। এতে লন্ডনের পুরো পরিবহন ব্যবস্থায় বড় ধরনের অচলাবস্থা তৈরি হতে পারে বলে আশঙ্কা করছে সংশ্লিষ্ট মহল।

আরএমটি মহাসচিব এডি ডেম্পসি বলেন, “আমাদের সদস্যরা দিনের পর দিন কঠিন শিফটে কাজ করছেন, কিন্তু কর্তৃপক্ষ বছরের পর বছর এসব সমস্যা উপেক্ষা করছে। তারা শুধু ন্যায্য শর্ত ও সম্মানজনক কাজের পরিবেশ চান।”

তিনি আরও জানান, আলোচনা চালিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে, যেন সংশোধিত প্রস্তাবের মাধ্যমে সমঝোতায় পৌঁছানো যায়।

সূত্র: দ্য সান

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আন্তর্জাতিক থেকে আরো

ছাদ ভেঙে কারখানায় প্রবেশ: যুক্তরাজ্যে ইসরায়েলি অস্ত্র প্রতিষ্ঠানে অ্যাক্টিভিস্টদের হামলা

ছাদ ভেঙে কারখানায় প্রবেশ: যুক্তরাজ্যে ইসরায়েলি অস্ত্র প্রতিষ্ঠানে অ্যাক্টিভিস্টদের হামলা

লেবার পার্টির জন্য নতুন হুমকি: জেরেমি করবিন নতুন দল গঠনের চিন্তায়

লেবার পার্টির জন্য নতুন হুমকি: জেরেমি করবিন নতুন দল গঠনের চিন্তায়

লন্ডনে মাইগ্রান্ট হোটেলে ছুরি নিয়ে হামলার অভিযোগে তরুণী গ্রেপ্তার

লন্ডনে মাইগ্রান্ট হোটেলে ছুরি নিয়ে হামলার অভিযোগে তরুণী গ্রেপ্তার

জানুয়ারি থেকে এক হাজারের বেশি ভারতীয়কে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

জানুয়ারি থেকে এক হাজারের বেশি ভারতীয়কে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন