আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের অ্যাসাইলাম আবেদন বাতিলের ঝুঁকি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১ জুন ২০২৫, ০৫:৪৬ পিএম

যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের অ্যাসাইলাম আবেদন বাতিলের ঝুঁকি

বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতির উন্নতির দাবি তুলে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের (অ্যাসাইলি) আবেদনগুলো একের পর এক বাতিল করে দিচ্ছে দেশটির ইমিগ্রেশন কোর্ট।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের এক অভ্যন্তরীণ মূল্যায়নে বলা হয়েছে, ‘ফ্যাসিস্ট’ শেখ হাসিনার সরকার পতনের পর দেশে সহিংসতা কমেছে এবং শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে। এ মূল্যায়নের ভিত্তিতে এখন অনেক বাংলাদেশির অ্যাসাইলাম আবেদন গ্রহণযোগ্যতা হারাচ্ছে।

বিশিষ্ট ইমিগ্রেশন অ্যাটর্নি মঈন চৌধুরী এবং জান্নাতুল রুমা জানান, সম্প্রতি অনেক কেসে আবেদন জমা দেওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই শুনানির তারিখ নির্ধারিত হচ্ছে, যা অতীতে কয়েক বছর সময় নিত। ফিঙ্গারপ্রিন্ট বা প্রয়োজনীয় তথ্য দেওয়ার সুযোগ ছাড়াই দ্রুততার সঙ্গে হিয়ারিংয়ের তারিখ দেওয়ায় আবেদনকারীরা হতবাক।

অ্যাটর্নিরা আরও বলেন, ইমিগ্রেশন কোর্ট এখন ‘কান্ট্রি কন্ডিশন’-এর ওপর ভিত্তি করেই সিদ্ধান্ত নিচ্ছে, অথচ বাস্তবতা হলো—বাংলাদেশে এখনও নিরাপত্তাহীনতা ও রাজনৈতিক প্রতিহিংসা বিদ্যমান। ফলে যারা অতীতে দেশে ফেরার শঙ্কা তুলে আবেদন করেছিলেন, তারাও আজ গুরুত্ব হারাচ্ছেন।

এই পরিস্থিতিতে হাজার হাজার বাংলাদেশি অভিবাসন প্রত্যাশী চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আন্তর্জাতিক থেকে আরো

যুক্তরাজ্যে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘বেঞ্জামিন’ আঘাত, ইয়েলো সতর্কতা জারি

যুক্তরাজ্যে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘বেঞ্জামিন’ আঘাত, ইয়েলো সতর্কতা জারি

মানব পাচারকারীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কড়া হুঁশিয়ারি

মানব পাচারকারীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কড়া হুঁশিয়ারি

যুক্তরাজ্যে ইউক্রেনীয়দের আশ্রয় প্রত্যাখ্যান: ‘ফিরে যাওয়া নিরাপদ’ যুক্তি

যুক্তরাজ্যে ইউক্রেনীয়দের আশ্রয় প্রত্যাখ্যান: ‘ফিরে যাওয়া নিরাপদ’ যুক্তি

বুর্জ খলিফার শীর্ষে বজ্রপাত, সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিও

বুর্জ খলিফার শীর্ষে বজ্রপাত, সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিও

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন