আন্তর্জাতিক

বাংলাদেশ সীমান্তের কাছে নিরাপত্তা বাড়াল ভারত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২ মে ২০২৫, ১০:১২ পিএম

বাংলাদেশ সীমান্তের কাছে নিরাপত্তা বাড়াল ভারত

বাংলাদেশ সীমান্তের কাছে নিরাপত্তা বাড়াল ভারত

বাংলাদেশ সীমান্তের কাছে ‘সংবেদনশীল এলাকায়’ যৌথ টহল শুরু করেছে ভারতের উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের (এনএফআর) রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ)।ভারতের সরকারি রেলওয়ে পুলিশ (জিআরপি) এবং সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সঙ্গে সমন্বয় করে এই যৌথ টহল দেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।শুক্রবারের (২ মে) ওই প্রতিবেদনে বলা হয়, এমন পদক্ষেপের লক্ষ্য হলো সীমান্ত নিরাপত্তা জোরদার করা এবং বাংলাদেশের সীমান্তর্বর্তী এলাকায় রেলওয়ে সম্পদ ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা।আন্তর্জাতিক সীমান্তের কাছাকাছি রেলপথে নজরদারি বৃদ্ধি এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা রোধ করার জন্য আরপিএফ, জিআরপি এবং বিএসএফের এই যৌথ টহল ব্যবস্থা চালু হয়েছে।প্রতিবেদন মতে, বাংলাদেশ-ভারত সীমান্ত সংলগ্ন সেক্টরগুলোতে ‘বিশেষ মনোযোগ’ দিয়ে এনএফআরের অধীনে বিভিন্ন বিভাগে যৌথ টহল পরিচালনা করা হচ্ছে।এনএফআর সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া বলছে, আরপিএফ, জিআরপি এবং বিএসএফের দলগুলো রেলওয়ে অবকাঠামোর নিবিড় পর্যবেক্ষণের পাশাপাশি ওই এলাকায় হস্তক্ষেপ, অনুপ্রবেশ বা সম্ভাব্য হুমকির লক্ষণ খতিয়ে দেখছে এবং এই অঞ্চলে রেলওয়ে নিরাপত্তা ব্যবস্থার সামগ্রিক প্রস্তুতি যাচাই করেছে।প্রতিবেদন মতে, গত বছর শেখ হাসিনার শাসনের পতনের পর থেকে বাংলাদেশ সীমান্তের কাছে উত্তর-পূর্বের বিভিন্ন রেলস্টেশনে ভারতে অবৈধভাবে প্রবেশের অভিযোগে বেশ কয়েকজন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। ওই অঞ্চলটিকে রোহিঙ্গারা দীর্ঘদিন ধরে ভারত ও বাংলাদেশের মধ্যে অবৈধ চলাচলের জন্য ব্যবহার করে আসছে বলে জানা গেছে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আন্তর্জাতিক থেকে আরো

কেন ব্রিটেন ছাড়ছেন তরুণরা

কেন ব্রিটেন ছাড়ছেন তরুণরা

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনায় প্রথম ধাপ সম্পন্ন, সামনে আরও বৈঠকের ইঙ্গিত

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনায় প্রথম ধাপ সম্পন্ন, সামনে আরও বৈঠকের ইঙ্গিত

স্ত্রীর মরদেহ বাইকে বেঁধে নিয়ে গেলেন স্বামী (ভিডিওসহ)

স্ত্রীর মরদেহ বাইকে বেঁধে নিয়ে গেলেন স্বামী (ভিডিওসহ)

আর্জেন্টিনায় ফুটবল ম্যাচে তুমুল সংঘর্ষে আহত ১০

আর্জেন্টিনায় ফুটবল ম্যাচে তুমুল সংঘর্ষে আহত ১০

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন