আন্তর্জাতিক

বকেয়া বেতন পরিশোধের দাবিতে ককপিটে অবস্থান নিলেন পাইলট

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৭ পিএম

বকেয়া বেতন পরিশোধের দাবিতে ককপিটে অবস্থান নিলেন পাইলট

মেক্সিকো সিটিতে বকেয়া বেতনের দাবিতে একটি যাত্রীবাহী বিমানের উড্ডয়ন বন্ধ করে দেন এক পাইলট। শুক্রবার নির্ধারিত ফ্লাইটের আগে তিনি বিমানের ককপিটে অবস্থান নেন এবং বেতন পরিশোধ না হওয়া পর্যন্ত বিমান চালাবেন না বলে ঘোষণা দেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

রিফর্মা পত্রিকাসহ বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, পাইলট যাত্রীদের উদ্দেশে বলেন, “আমাদের পাওনা পরিশোধ না হওয়া পর্যন্ত এই বিমান উড়বে না।” যদিও বার্তা সংস্থা এএফপি ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি।

ভিডিওতে পাইলট অভিযোগ করেন, তাঁর নিয়োগকর্তা প্রতিষ্ঠান পাঁচ মাসের বেতন ও ভ্রমণ ব্যয় পরিশোধ করেনি। যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করে তিনি বলেন, প্রায় তিন বছর ধরে এয়ারলাইনে কাজ করলেও এর আগে কখনো কোনো ফ্লাইট অসম্পন্ন রাখেননি। তিনি আরও জানান, তিনি তিন সন্তানের জনক।

এ ঘটনায় মেক্সিকো সিটির বেনিতো হুয়ারেজ আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, স্থানীয় সময় বিকেল ৩টার দিকে কানকুনগামী একটি ফ্লাইটে ঘটে যাওয়া ঘটনাটি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ তদন্ত করছে।

মেক্সিকান গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পরে ওই পাইলটকে আটক করা হয় এবং বিমানে থাকা যাত্রীদের নিরাপদে নামিয়ে নেওয়া হয়।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আন্তর্জাতিক থেকে আরো

শিঙাড়া নিয়ে ঝগড়া, তলোয়ারের কোপে কৃষকের মৃত্যু

শিঙাড়া নিয়ে ঝগড়া, তলোয়ারের কোপে কৃষকের মৃত্যু

যুক্তরাজ্যে ভিসাবিহীন প্রবেশ ঠেকাতে বিমান সংস্থার কর্মীদের প্রশিক্ষণ

যুক্তরাজ্যে ভিসাবিহীন প্রবেশ ঠেকাতে বিমান সংস্থার কর্মীদের প্রশিক্ষণ

মাস্ককে সমর্থন জানাতে লাল চকচকে টেসলা কিনলেন ট্রাম্প!

মাস্ককে সমর্থন জানাতে লাল চকচকে টেসলা কিনলেন ট্রাম্প!

যুক্তরাজ্যের বার্নলি শহরে ২৫ হাজার পাউন্ডে বাড়ি

যুক্তরাজ্যের বার্নলি শহরে ২৫ হাজার পাউন্ডে বাড়ি

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন