আন্তর্জাতিক

স্ত্রীর মরদেহ বাইকে বেঁধে নিয়ে গেলেন স্বামী (ভিডিওসহ)

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ১১ অগাস্ট ২০২৫, ০৫:৩৫ পিএম

স্ত্রীর মরদেহ বাইকে বেঁধে নিয়ে গেলেন স্বামী (ভিডিওসহ)

ভারতের নাগপুরে হৃদয়বিদারক এক ঘটনায়, সড়ক দুর্ঘটনায় স্ত্রীর মৃত্যুর পর সাহায্যের জন্য বারবার আর্তি জানিয়েও সাড়া না পেয়ে নিজের মোটরসাইকেলেই স্ত্রীর মরদেহ বেঁধে রওনা হন এক স্বামী। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোড়ন তুলেছে, সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে সেই মুহূর্তের একটি ভিডিও।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, নিহত নারীর নাম গায়ারসি এবং তার স্বামীর নাম অমিত যাদব (৩৫)। তারা মহারাষ্ট্রের নাগপুর জেলার লোনারা শহর থেকে মধ্যপ্রদেশের করণপুর যাচ্ছিলেন। গত ৯ আগস্ট নাগপুর-জব্বলপুর জাতীয় মহাসড়কে মোরফাটা নামক স্থানে একটি দ্রুতগতির ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে গায়ারসি রাস্তার পাশে ছিটকে পড়ে যান এবং ট্রাকটি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।

ভিডিও:

https://x.com/sompura_preeti/status/1954771604099277081?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1954771604099277081%7Ctwgr%5E49cae8c571e138cbcfcdadcdbb61e4a592022d4e%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.somoynews.tv%2Fnews%2F2025-08-11%2FGQwt1V7W

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, দুর্ঘটনার পর অমিত যাদব স্ত্রীর মরদেহ নিয়ে অসহায় হয়ে পড়েন। তিনি পথচারী ও গাড়িচালকদের কাছে সাহায্য প্রার্থনা করলেও কেউ থামেনি। বাধ্য হয়ে তিনি নিজের মোটরসাইকেলের পেছনে স্ত্রীর মরদেহ কাপড় দিয়ে বেঁধে পথ ধরেন তাদের গ্রামের দিকে।

ঘটনার ভিডিও ধারণ করে পুলিশ, যারা পরে অমিতের মোটরসাইকেল থামায়। পুলিশ জানায়, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে নাগপুরের ইন্দিরা গান্ধী মেডিকেল কলেজে। দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলা রুজু করা হয়েছে এবং ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ আরও জানিয়েছে, অমিত ও গায়ারসি নাগপুরে বসবাস করলেও তাদের মূল বাড়ি মধ্যপ্রদেশের সিওনি জেলায়।

এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই ক্ষোভ ও দুঃখ প্রকাশ করছেন—একটি প্রাণ চলে যাওয়ার পরও কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি, এমন অবহেলা মানবিকতাকে প্রশ্নবিদ্ধ করছে।

সূত্র: এনডিটিভি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আন্তর্জাতিক থেকে আরো

যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডের আবেদন প্রক্রিয়া সাময়িক স্থগিত, শঙ্কায় বাংলাদেশিরাও

যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডের আবেদন প্রক্রিয়া সাময়িক স্থগিত, শঙ্কায় বাংলাদেশিরাও

রাশিয়ায় ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

রাশিয়ায় ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

জেন-জি বিক্ষোভে মাদাগাস্কারে সরকার পতন

জেন-জি বিক্ষোভে মাদাগাস্কারে সরকার পতন

যুক্তরাজ্যে বাড়ির দাম কিছুটা কমলেও জুলাইয়ে বেশি বিক্রি হয়েছে

যুক্তরাজ্যে বাড়ির দাম কিছুটা কমলেও জুলাইয়ে বেশি বিক্রি হয়েছে

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন