আন্তর্জাতিক

যুক্তরাজ্যে যৌন অপরাধে দণ্ডিত বিদেশিদের আশ্রয় নিষিদ্ধের উদ্যোগ

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ০৪:১৩ পিএম

যুক্তরাজ্যে যৌন অপরাধে দণ্ডিত বিদেশিদের আশ্রয় নিষিদ্ধের উদ্যোগ

যুক্তরাজ্য সরকার ঘোষণা করেছে, যৌন অপরাধে দোষী সাব্যস্ত বিদেশি নাগরিকদের আর দেশটিতে রাজনৈতিক আশ্রয় চাওয়া যাবে না। নতুন এক বিলের সংশোধনীতে বলা হয়েছে, যৌন অপরাধীদের তালিকাভুক্ত কেউ যুক্তরাজ্যে শরণার্থী সুরক্ষার জন্য আবেদন করলে তা বাতিল করা হবে।

স্বরাষ্ট্র দপ্তরের ভাষ্য অনুযায়ী, নতুন আইনটি এমন সকল বিদেশি নাগরিকের ক্ষেত্রে প্রযোজ্য হবে যারা দেশে অথবা বিদেশে যৌন অপরাধে দণ্ডিত হয়েছেন। এদেরকে “গুরুতর অপরাধী” হিসেবে গণ্য করা হবে, দণ্ডের মেয়াদ এক বছরের কম হলেও।

এই পদক্ষেপের সমালোচনা করে মানবাধিকার সংস্থাগুলো বলছে, বিলটি তড়িঘড়ি করে আনা হয়েছে এবং এতে ব্যক্তিগতভাবে মূল্যায়ন না করেই শরণার্থী অধিকার খর্ব করা হচ্ছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সতর্ক করেছে, এতে করে ন্যায়বিচার ও মানবিক সহায়তা ক্ষতিগ্রস্ত হতে পারে।

সরকার জানিয়েছে, আশ্রয় আবেদন দ্রুত নিষ্পত্তি করতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় কেস সারাংশ তৈরি করা হবে এবং সিদ্ধান্ত নিতে আদালতগুলোকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে রায় দিতে নির্দেশ দেওয়া হবে।

তবে সমালোচকরা বলছেন, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার চাপে ভুল সিদ্ধান্তের আশঙ্কা বাড়বে এবং বাস্তবভিত্তিক সুরক্ষা থেকে মানুষ বঞ্চিত হতে পারে। কনজারভেটিভ ও রিফর্ম পার্টির মধ্যে ভোটার আকর্ষণের লড়াইয়ের প্রেক্ষিতে এই আইন আসছে বলেও অনেকে মনে করছেন।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আন্তর্জাতিক থেকে আরো

ইরানের পাল্টা হামলায় ইসরাইলে ৩ জন নিহত, আহত ৮০

ইরানের পাল্টা হামলায় ইসরাইলে ৩ জন নিহত, আহত ৮০

লন্ডন  আন্ডারগ্রাউন্ডে টানা সাত দিনের টিউব ধর্মঘট

লন্ডন  আন্ডারগ্রাউন্ডে টানা সাত দিনের টিউব ধর্মঘট

যুক্তরাজ্যে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাইয়ের স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

যুক্তরাজ্যে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাইয়ের স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন