আন্তর্জাতিক

মিশিগানে বিমান বিধ্বস্ত, ৩ জন নিহত

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ০৫:০৫ পিএম

মিশিগানে বিমান বিধ্বস্ত, ৩ জন নিহত

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের একটি জঙ্গলসংলগ্ন এলাকায় একটি করপোরেট জেট বিধ্বস্ত হয়ে অন্তত তিনজন নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ল্যান্সিংয়ের উত্তরে বাথ টাউনশিপে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা প্রথমে বিকট শব্দ শুনতে পান এবং আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখতে পান। এরপর ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বাথ টাউনশিপের তত্ত্বাবধায়ক রায়ান ফেভিন্স-ব্লিস জানান, বিমানটিতে থাকা তিনজন যাত্রীই নিহত হয়েছেন।

দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত নয়। ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইটঅ্যাওয়্যার-এর তথ্যমতে, বিমানটি ‘হকার ৮০০এক্সপি’ মডেলের একটি টুইন-ইঞ্জিন করপোরেট জেট, যা মেক্সিকোতে নিবন্ধিত ছিল। এটি ব্যাটল ক্রিক-ডব্লিউকে কেলগ আঞ্চলিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল।

বিমানটির আরোহীরা কারা ছিলেন, তা এখনো জানা যায়নি। নিহতদের শনাক্তের কাজ চলছে। এ ঘটনায় ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) তদন্ত শুরু করেছে।

এভিয়েশন সেফটি নেটওয়ার্ক জানিয়েছে, বিমানটি এরিও লাইনাস ডেল সেন্ট্রো এসএ দ্বারা পরিচালিত হতো। দুর্ঘটনার কারণ ও বিস্তারিত তথ্য তদন্ত শেষে জানানো হবে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আন্তর্জাতিক থেকে আরো

সেতু থেকে পড়ে ট্রাক্টরের চালক গুরুতর আহত

সেতু থেকে পড়ে ট্রাক্টরের চালক গুরুতর আহত

স্কটল্যান্ডে ১৬ বছর পর বাংলাদেশের অনারারি কনসাল হিসেবে ড. ওয়ালী

স্কটল্যান্ডে ১৬ বছর পর বাংলাদেশের অনারারি কনসাল হিসেবে ড. ওয়ালী

ইসরায়েলি বাহিনীর হাতে আটক বাংলাদেশি চিত্র সাংবাদিক শহিদুল আলম

ইসরায়েলি বাহিনীর হাতে আটক বাংলাদেশি চিত্র সাংবাদিক শহিদুল আলম

ওয়েস্টমিনস্টার কাউন্সিলে এক বছরে এক মিলিয়ন পাউন্ডের বেশি প্রতারণা শনাক্ত

ওয়েস্টমিনস্টার কাউন্সিলে এক বছরে এক মিলিয়ন পাউন্ডের বেশি প্রতারণা শনাক্ত

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন