বিনোদন

রূপকথার জীবন আমার: পরীমণি

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ০৫:২৭ পিএম

রূপকথার জীবন আমার: পরীমণি

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমণি বর্তমানে ঢাকায় নেই, উড়াল দিয়েছেন কক্সবাজারে। সেখানে তিনি তার খুব কাছের একজন মানুষের জন্মদিন উদযাপন করছেন, এবং তার এই বিশেষ আয়োজনটি সমুদ্র সৈকতের মাঝে করা হয়েছে।

এর আগে এক ভিডিও বার্তায় পরীমণি জানান, তার ম্যানেজার তুরানের আজ জন্মদিন। “তুরান আমার সবকিছু ম্যানেজ করে, তাই হঠাৎ করেই কক্সবাজার এসে তার জন্মদিনটা সেলিব্রেট করছি,”—এমন কথা বলেন তিনি।

জন্মদিনের উৎসবের পাশাপাশি, পরীমণি তার ছেলে-মেয়েদের সঙ্গে দারুণ সময় কাটাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও শেয়ার করে, পরীমণি ক্যাপশনে লিখেছেন, “এই এক রূপকথার জীবন আমার। আমার ডানা দুটো, আমি তোমাদের নিয়ে পুরো পৃথিবী উড়েথেকে দেখো।”

ভিডিওতে দেখা যাচ্ছে, পরীমণি সন্তানদের সঙ্গে পানির মধ্যে খেলে সময় কাটাচ্ছেন। তার মেয়ে পানির দিকে তাকিয়ে মাকে সঙ্গ দিচ্ছেন, এবং ছেলে রাজ্য মায়ের পিঠে বসে বালি দিয়ে খেলছেন। পুরো মুহূর্তটি গানে গানে উপভোগ করছেন পরীমণি।

পরীমণি তার স্টাফদেরকে পরিবারের মতো ভাবেন, তাই বিশেষ মুহূর্তে তাদের পাশে থাকার চেষ্টা করেন। ম্যানেজারের জন্মদিন উদযাপন শেষে, কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ছেলে-মেয়েদের নিয়ে উপভোগ করছেন এই অভিনেত্রী।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিনোদন থেকে আরো

কিডনি দান করেও বিয়েতে দাওয়াত পাননি ফ্রান্সিয়া!

কিডনি দান করেও বিয়েতে দাওয়াত পাননি ফ্রান্সিয়া!

অন্য ধর্মের হয়েও অভিনেত্রী দিয়ার ‘মুসলিম পদবী’ ব্যবহারের গল্প

অন্য ধর্মের হয়েও অভিনেত্রী দিয়ার ‘মুসলিম পদবী’ ব্যবহারের গল্প

এক সময় কেউ আমার সঙ্গে কাজ করতে চাইত না: প্রভা

এক সময় কেউ আমার সঙ্গে কাজ করতে চাইত না: প্রভা

হোটেল থেকে জায়নামাজ চুরির পাকিস্তানি অভিনেত্রীর

হোটেল থেকে জায়নামাজ চুরির পাকিস্তানি অভিনেত্রীর

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন