বিনোদন

মাজার থেকে ফিরে পরিবারের কাছে সমু চৌধুরী

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ১৩ জুন ২০২৫, ০৬:২০ পিএম

মাজার থেকে ফিরে পরিবারের কাছে সমু চৌধুরী

মাজারে অবস্থান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ছবি-ভিডিওর পর অবশেষে নাট্যকার ও অভিনেতা সমু চৌধুরী ফিরে এসেছেন পরিবারের কাছে। বৃহস্পতিবার (১২ জুন) গভীর রাতে পাগলা থানা পুলিশের মাধ্যমে তিনি তার খালাত ভাই মো. অপু চৌধুরীর জিম্মায় হস্তান্তর হন। হস্তান্তরের সময় অভিনয়শিল্পী সংঘের সদস্যরাও উপস্থিত ছিলেন।

এর আগে বুধবার রাতে তিনি একটি মোটরসাইকেলে করে নেত্রকোনার মশাখালী ইউনিয়নে মুখী শাহ্ মিসকিনের মাজারে আসেন। পরদিন বিকেলে গাছতলায় পাটি বিছিয়ে শুয়ে থাকা অবস্থায় তার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে ফেসবুকে। ভিডিওতে প্রথমে গামছা পরা এবং পরে ট্রাউজার-গেঞ্জিতে তাকে স্থানীয়দের সঙ্গে কথা বলতে দেখা যায়।

খবর পেয়ে মাজার এলাকায় ভিড় জমায় স্থানীয়রা। পুলিশের অনুরোধেও তিনি সেদিন থানায় যাননি। পরিস্থিতি জটিল হওয়ায় পুলিশ ছাড়াও সেনাবাহিনীও সেখানে উপস্থিত হয়। সমু জানান, তিনি সুস্থ আছেন এবং মাজারে ধ্যানের জন্য এসেছিলেন।

ভোরে ব্রহ্মপুত্র নদে গোসল করার কথাও জানান তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্বাস্থ্য কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে তার সঙ্গে কথা বলেন। স্বাস্থ্য পরীক্ষায় নিশ্চিত হওয়া যায় যে, তিনি শারীরিক ও মানসিকভাবে সুস্থ। তবে চিকিৎসক তাকে কিছুদিন বিশ্রামে থাকার পরামর্শ দেন।

নব্বইয়ের দশকের জনপ্রিয় এই মঞ্চ ও টিভি অভিনেতা এক সময় অভিনয় ছেড়ে গ্রামে চলে গিয়েছিলেন। পরে আবার শিল্পী ঐক্য জোটের সহায়তায় অভিনয়ে ফেরেন। তিনি নাটকের পাশাপাশি ‘আদরের সন্তান’, ‘দোলন চাঁপা’, ‘মায়ের অধিকার’সহ একাধিক চলচ্চিত্রেও অভিনয় করেছেন।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিনোদন থেকে আরো

গাজাবাসীদের নিয়ে শাকিব খানের ফেসবুক পোস্ট

গাজাবাসীদের নিয়ে শাকিব খানের ফেসবুক পোস্ট

‘বিয়ের পাত্র খুঁজে পাচ্ছি না’—মজার ছলে বলা কথা, বললেন মিলা

‘বিয়ের পাত্র খুঁজে পাচ্ছি না’—মজার ছলে বলা কথা, বললেন মিলা

সুখবর দিলেন মেহজাবীন, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছে ‘সাবা’

সুখবর দিলেন মেহজাবীন, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছে ‘সাবা’

কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে প্রাণনাশের হুমকি, পরিবারকে হেনস্তার অভিযোগ

কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে প্রাণনাশের হুমকি, পরিবারকে হেনস্তার অভিযোগ

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন