লিড নিউজ

দোকানপাট বন্ধের নতুন সময় নির্ধারণ

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ০১:৪০ পিএম

দোকানপাট বন্ধের নতুন সময় নির্ধারণ

সিলেট মহানগরের বিভিন্ন শ্রেণির ব্যবসা প্রতিষ্ঠানের জন্য নতুন সময়সূচি ঘোষণা করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। সোমবার (২২ ডিসেম্বর) পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পরবর্তীতে একই নির্দেশনা জেলা প্রশাসনের পক্ষ থেকেও জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, খাবার হোটেল, রেস্তোরাঁ, আবাসিক হোটেল, ওষুধের ফার্মেসি, হাসপাতাল ও ক্লিনিক সার্বক্ষণিক খোলা থাকবে।

এছাড়া মিষ্টির দোকান, মুদি দোকান ও কাঁচাবাজার রাত সাড়ে ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে। তবে অন্যান্য সব বাণিজ্যিক প্রতিষ্ঠান রাত সাড়ে ৯টার মধ্যে বন্ধ করতে হবে।

এদিকে পবিত্র হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) মাজারসংলগ্ন এলাকার স্যুভেনির দোকানগুলোর জন্য বিশেষ ছাড় দিয়ে রাত ১১টা পর্যন্ত খোলা রাখার অনুমোদন দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নির্ধারিত নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

লিড নিউজ থেকে আরো

কিনব্রিজের দুই প্রবেশ মুখ বন্ধ করে দেওয়া হবে: জেলা প্রশাসক

কিনব্রিজের দুই প্রবেশ মুখ বন্ধ করে দেওয়া হবে: জেলা প্রশাসক

সিলেট-৩ আসনে বিএনপি প্রার্থী এম এ মালিকের মনোনয়ন সাময়িক স্থগিত

সিলেট-৩ আসনে বিএনপি প্রার্থী এম এ মালিকের মনোনয়ন সাময়িক স্থগিত

সিলেট সীমান্তে ২৭৯টি ভারতীয় গরু ও মহিষ আটক

সিলেট সীমান্তে ২৭৯টি ভারতীয় গরু ও মহিষ আটক

জাফলংয়ে উপদেষ্টাদের গাড়ি আটক, যুবদল–ছাত্রদলের ১৫৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

জাফলংয়ে উপদেষ্টাদের গাড়ি আটক, যুবদল–ছাত্রদলের ১৫৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন