লিড নিউজ

সিলেটকে অপরাধমুক্ত করতে অভিযান জোরদার, দুই দিনে গ্রেফতার ৭৮ জন

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৪ পিএম

সিলেটকে অপরাধমুক্ত করতে অভিযান জোরদার, দুই দিনে গ্রেফতার ৭৮ জন

সিলেট মহানগরকে অপরাধমুক্ত করতে পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন সদ্য দায়িত্বপ্রাপ্ত সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী (পিপিএম)। তিনি বলেন, “অপরাধ পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে।”

গত দুই দিনে এসএমপির বিশেষ অভিযানে ৭৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় এসএমপি সদর দপ্তরের কনফারেন্স রুমে রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব তথ্য জানান কমিশনার।

সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা নগরীর ফুটপাত দখল, যানজট, অবৈধ সিএনজি স্ট্যান্ড, অসামাজিক কার্যকলাপ, তীর জুয়া, চুরি-ছিনতাই, প্রবাসীদের সম্পত্তি দখল এবং মাদকবিরোধী অভিযান আরও জোরদারের দাবি জানান। কমিশনার এসব বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

এছাড়া তিনি জানান, নগরবাসীর জন্য পুলিশি সেবা সহজ করতে আগামী ১ অক্টোবর থেকে GenieA.app চালু করা হবে। এর মাধ্যমে নাগরিকরা ঘরে বসেই বিভিন্ন পুলিশি সেবা পেতে পারবেন।

সভায় এসএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

লিড নিউজ থেকে আরো

পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

হরমুজ প্রণালি সচল করতে আন্তর্জাতিক সম্মেলনের ডাক ব্রিটিশ প্রধানমন্ত্রীর

হরমুজ প্রণালি সচল করতে আন্তর্জাতিক সম্মেলনের ডাক ব্রিটিশ প্রধানমন্ত্রীর

টাঙ্গুয়ার হাওরে উচ্চ শব্দে গান বন্ধসহ নতুন নির্দেশনা

টাঙ্গুয়ার হাওরে উচ্চ শব্দে গান বন্ধসহ নতুন নির্দেশনা

আন্তর্জাতিক ট্রাইব্যুনালে সিলেটের জোড়া গৌরব: শীর্ষ দুই পদে সামী ও খালেদ

আন্তর্জাতিক ট্রাইব্যুনালে সিলেটের জোড়া গৌরব: শীর্ষ দুই পদে সামী ও খালেদ

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন