সিলেট

জাফলংয়ে নিখোঁজের ৭ দিন পর পর্যটকের মরদেহ উদ্ধার

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৪ পিএম

জাফলংয়ে নিখোঁজের ৭ দিন পর পর্যটকের মরদেহ উদ্ধার

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র জাফলংয়ে নিখোঁজের সাতদিন পর এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে বল্লাঘাট এলাকায় পানিতে ভেসে থাকা অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহতের নাম আবু সুফিয়ান, তিনি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার শিংপুর গ্রামের বাসিন্দা এবং পেশায় ইলেকট্রনিক মেকানিক ছিলেন।

গত ১০ সেপ্টেম্বর বিকেলে জাফলংয়ের জিরোপয়েন্ট এলাকায় পানিতে পড়ে তিনি নিখোঁজ হন। ঘটনাস্থলে তল্লাশি চালিয়েও তখন তাকে পাওয়া যায়নি।

পুলিশ জানায়, স্থানীয়রা মঙ্গলবার সকালে বল্লাঘাট এলাকায় একটি মরদেহ ভাসতে দেখে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে শনাক্ত করে।

গোয়াইনঘাট থানার ওসি মো. তরিকুল ইসলাম জানিয়েছেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেট থেকে আরো

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে সিলেট থেকে ঢাকায় যাচ্ছেন বিএনপির নেতাকর্মীরা

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে সিলেট থেকে ঢাকায় যাচ্ছেন বিএনপির নেতাকর্মীরা

সিলেটে করোনায় ২ জন ও ডেঙ্গুতে ১ জন আক্রান্ত

সিলেটে করোনায় ২ জন ও ডেঙ্গুতে ১ জন আক্রান্ত

সিলেটে পল্লী বিদ্যুতে ভয়াবহ অগ্নিকাণ্ড, অন্ধকারে পাঁচ উপজেলা

সিলেটে পল্লী বিদ্যুতে ভয়াবহ অগ্নিকাণ্ড, অন্ধকারে পাঁচ উপজেলা

সিলেটে হাজারো মানুষের কর্মসংস্থান পাথর মিল জোন উচ্ছেদ নয়: সাবেক মেয়র আরিফ

সিলেটে হাজারো মানুষের কর্মসংস্থান পাথর মিল জোন উচ্ছেদ নয়: সাবেক মেয়র আরিফ

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন