সিলেট

বায়তুন নাযাত মসজিদে সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০২ পিএম

বায়তুন নাযাত মসজিদে সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বায়তুন নাযাত জামে মসজিদ আয়োজিত ২য় সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গত ১১ সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি, বৃহস্পতিবার, বাদ মাগরিব বায়তুন নাযাত জামে মসজিদ মিলনায়তনে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সিলেট মহানগরের ৩৪টি শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্তরের শতাধিক প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়।

মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারি এ. কে. এম. বদরুল আমীন হারুনের সভাপতিত্বে এবং ইমাম মাওলানা আসআদ বিন সিরাজের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগরের সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব, উপশহর জি ব্লক জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইমদাদুল্লাহ মারজান, টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ অধ্যাপক হাসমত উল্লাহ, তুরুকখলা ইসলামিয়া বালিকা আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল ফাত্তাহ, বায়তুন নাযাত জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা নূর আহমদ, মসজিদ পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ কাওসার আহমেদ টিপু এবং সদস্য জসিম উদ্দিন প্রমুখ।

সভাপতির বক্তব্যে এ. কে. এম. বদরুল আমীন হারুন বলেন, প্রতিযোগিতার মধ্য দিয়ে বাচ্চারা আমাদের নবিজিকে জানতে পারছে। নিজেকে পুরোপুরি মুসলমান হিসেবে গঠন করতে চাইলে নবিজির জীবনীগ্রন্থ সব বয়সী মানুষকে পড়তে হবে। মসজিদের পাঠাগার ব্যবহার করে সিরাত বিষয়ক বইসমূহ পড়ার প্রতি তিনি সবাইকে আহবান জানান।

মাওলানা হাবীব আহমদ শিহাব তাঁর বক্তব্যে বলেন, মসজিদভিত্তিক এই ধরনের সীরাত প্রতিযোগিতা বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের বাচ্চাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার ক্ষেত্রে এই ধরনের প্রতিযোগিতা খুবই ফলপ্রসূ। সমাজের প্রতিটি স্তরে বিশেষ করে আমাদের সমাজের মহিলাদের ক্ষেত্রেও এই ধরণের জ্ঞানমূলক প্রতিযোগিতার আয়োজন করতে তিনি উদ্ধুদ্ধ করেন।

এর আগে গত ৬ সেপ্টেম্বর ২০২৫, শনিবার প্রায় সাড়ে তিনশো প্রতিযোগীর অংশগ্রহণে মূল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেট থেকে আরো

লুট হওয়া অস্ত্র পুরোপুরি উদ্ধার করা সম্ভব হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা

লুট হওয়া অস্ত্র পুরোপুরি উদ্ধার করা সম্ভব হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা

সিলেট-১ সুনামগঞ্জ-৩ আসনে এনসিপি থেকে মনোনয়ন প্রত্যাশি যুক্তরাজ্য প্রবাসী মাসুদুর রহমান মাসুদ

সিলেট-১ সুনামগঞ্জ-৩ আসনে এনসিপি থেকে মনোনয়ন প্রত্যাশি যুক্তরাজ্য প্রবাসী মাসুদুর রহমান মাসুদ

সিলেটে জুলাই বিপ্লবের শহীদ পরিবারে মাঝে ঈদ উপহার নিয়ে এনসিপির ব্যারিষ্টার জুনেদ

সিলেটে জুলাই বিপ্লবের শহীদ পরিবারে মাঝে ঈদ উপহার নিয়ে এনসিপির ব্যারিষ্টার জুনেদ

৫ মিনিটের ব্যবধানে দেশে দুইবার ভূমিকম্প, কেন্দ্র সিলেটের বিয়ানিবাজার

৫ মিনিটের ব্যবধানে দেশে দুইবার ভূমিকম্প, কেন্দ্র সিলেটের বিয়ানিবাজার

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন