সিলেট

ওসমানী বিমানবন্দরের রানওয়ে এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ৯ অক্টোবর ২০২৫, ০৬:৪৫ পিএম

ওসমানী বিমানবন্দরের রানওয়ে এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৮ অক্টোবর) রাত আনুমানিক ১০টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, নিহত যুবক ওই এলাকারই বাসিন্দা। ধারণা করা হচ্ছে, বিমানবন্দরের রানওয়ের সংলগ্ন এলাকা থেকে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, “খবর পেয়ে রাত ১০টার দিকে আমরা ঘটনাস্থলে যাই এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

তিনি আরও জানান, “প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে—বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে ওই যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে।”

এই ঘটনায় সিলেটবাসীর মধ্যে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। কড়া নিরাপত্তার মধ্যে থাকা বিমানবন্দরের গুরুত্বপূর্ণ এলাকায় কীভাবে একজন ব্যক্তি প্রবেশ করলেন, তা নিয়ে চলছে আলোচনা। এ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ব্যাখ্যা ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে স্থানীয়রা।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেট থেকে আরো

সিলেটে চালু হলো পূর্ণাঙ্গ অনলাইন জিডি সেবা

সিলেটে চালু হলো পূর্ণাঙ্গ অনলাইন জিডি সেবা

এমসি কলেজে ধর্ষণ মামলার বিচার শুরু দ্রুতবিচার ট্রাইব্যুনালে

এমসি কলেজে ধর্ষণ মামলার বিচার শুরু দ্রুতবিচার ট্রাইব্যুনালে

মঙ্গলবার সিলেটের যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

মঙ্গলবার সিলেটের যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

ওসমানী বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা বিস্ফোরণে আহত ২ কর্মী

ওসমানী বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা বিস্ফোরণে আহত ২ কর্মী

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন