সিলেট

বিএনএফ শিক্ষাবৃত্তি–২০২৬ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ০৬:২৩ পিএম

বিএনএফ শিক্ষাবৃত্তি–২০২৬ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ)-এর আর্থিক সহযোগিতায় এবং রিলায়েন্ট উইমেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (আরডব্লিউডিও)-এর বাস্তবায়নে সিলেট সদর উপজেলায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিএনএফ শিক্ষাবৃত্তি–২০২৬ প্রদান করা হয়েছে।

অদ্য ৮ জানুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার) সকাল ১১টায় লাক্কাতুরা আর.ডব্লিউ.ডি.ও বিদ্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সিলেট সদর উপজেলার খাদিমনগর ও টুকেরবাজার ইউনিয়নের চা-শ্রমিক সম্প্রদায়ের সন্তান এবং সিলেট সিটি করপোরেশনের বস্তি এলাকায় বসবাসরত দরিদ্র ও মেধাবী মোট ৫০ জন শিক্ষার্থীকে ১২তম পর্যায়ের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব অভিজিৎ কুমার পাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিলায়েন্ট উইমেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক সমীতা বেগম মীরা

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিতেন সবর, পঞ্চায়েত সভাপতি, মালিনীছড়া চা বাগান; সবুজ তাতী, পঞ্চায়েত সভাপতি, খাদিম চা বাগান; সুহেল বিশ্বাস, পঞ্চায়েত সদস্য, লাক্কাতুরা চা বাগান; শ্যামলী গোয়ালা, লাক্কাতুরা চা বাগান এবং রেবা সিনহা, শিক্ষিকা।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরডব্লিউডিও’র প্রকল্প কর্মকর্তা বাবুল কুমার সিংহ, প্রকল্প সমন্বয়কারী মো. জাহিদুল ইসলাম রশিদ, ফিল্ড অফিসার শায়েক আহমেদসোনিয়া দারিং, সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

বক্তারা বলেন, শিক্ষা বৃত্তি সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহী করে তুলছে এবং তাদের শিক্ষা জীবনে ইতিবাচক ভূমিকা রাখছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান তারা।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেট থেকে আরো

বৃহস্পতিবার সিলেটের সব দোকানপাট বন্ধ

বৃহস্পতিবার সিলেটের সব দোকানপাট বন্ধ

কনটেন্ট ক্রিয়েটর দ্বীপের মরদেহ দেশে আসছে মঙ্গলবার, শেষকৃত্য হবিগঞ্জে

কনটেন্ট ক্রিয়েটর দ্বীপের মরদেহ দেশে আসছে মঙ্গলবার, শেষকৃত্য হবিগঞ্জে

সংস্কার ও নির্বাচনই বিএনপির প্রধান লক্ষ্য: মাহবুব চৌধুরী

সংস্কার ও নির্বাচনই বিএনপির প্রধান লক্ষ্য: মাহবুব চৌধুরী

প্রাথমিক বিদ্যালয় থেকে গুলিসহ রিভলভার উদ্ধার

প্রাথমিক বিদ্যালয় থেকে গুলিসহ রিভলভার উদ্ধার

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন