ঢাকা

ফরিদপুর টার্মিনাল থেকে যাত্রীবাহী বাস চুরি, হেলপার নিখোঁজ

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ০৫:১০ পিএম

ফরিদপুর টার্মিনাল থেকে যাত্রীবাহী বাস চুরি, হেলপার নিখোঁজ

ফরিদপুর শহরের গোয়ালচামট বাসস্ট্যান্ড থেকে যাত্রীবাহী একটি বাস চুরির ঘটনা ঘটেছে। একইসঙ্গে বাসটির হেলপার রাজু নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বাসের মালিক।

পুলিশ ও বাস মালিক সূত্রে জানা গেছে, বাসটি রাজমহল পরিবহনের (নম্বর: ঢাকা মেট্রো-ব-১৩-১৫০৬) লোকাল সার্ভিসের অন্তর্ভুক্ত। রোববার (১৩ এপ্রিল) রাতে রাজবাড়ী থেকে এসে বাসটি গোয়ালচামট টার্মিনালে পার্কিং করা হয়। চালক ননী বাসে রাত্রীযাপন না করে হেলপার রাজুকে সেখানে রেখে নিজ বাড়িতে চলে যান।

সোমবার (১৪ এপ্রিল) সকালে চালক টার্মিনালে এসে দেখতে পান, বাসটি নেই এবং হেলপার রাজুর কোনো খোঁজও পাওয়া যাচ্ছে না। রাজুর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

বাস মালিক আবুল কালাম আজাদ জানান,
“চালক ননী আমাকে ফোন করে জানায় বাসটি নেই। আমি দ্রুত গিয়ে বিষয়টি নিশ্চিত হই। রাজুর মোবাইলও বন্ধ। আমরা অনেক জায়গায় খোঁজ করেছি, কিন্তু কোনো খবর পাইনি। কেউ যদি বাস বা হেলপারের সন্ধান দিতে পারেন, তাকে পুরস্কৃত করা হবে।”

রাজমহল মালিক গ্রুপের সহ-সভাপতি আনিচুর রহমান বলেন,
“এটা অত্যন্ত উদ্বেগজনক ঘটনা। একটি সম্পূর্ণ বাস এভাবে উধাও হয়ে যাওয়া এবং হেলপারের নিখোঁজ হওয়া নিয়ে আমরা গভীরভাবে চিন্তিত।”

এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন,
“বাস ও হেলপার নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় জিডি করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। বাস এবং হেলপারকে উদ্ধারে সব ধরনের চেষ্টা চলছে।”

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ সম্ভাব্য সকল জায়গায় নজরদারি ও তদন্ত চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকা থেকে আরো

মাহফিল থেকে ফেরার পথে ইসলামী বক্তার গাড়িতে ডাকাতি, দুইজন গুরুতর আহত

মাহফিল থেকে ফেরার পথে ইসলামী বক্তার গাড়িতে ডাকাতি, দুইজন গুরুতর আহত

শিক্ষকদের আন্দোলনের মধ্যেও মাইকিং করে পরীক্ষার আয়োজন

শিক্ষকদের আন্দোলনের মধ্যেও মাইকিং করে পরীক্ষার আয়োজন

শিয়ালের হামলায় দুই বছরের শিশুর মৃত্যু

শিয়ালের হামলায় দুই বছরের শিশুর মৃত্যু

লুটের সময় দুই ডাকাত আটক, পুলিশের হাতে তুলে দিল জনতা

লুটের সময় দুই ডাকাত আটক, পুলিশের হাতে তুলে দিল জনতা

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন