ঢাকা

শিবির সমর্থিত ভিপি প্রার্থীর স্ত্রীকে হেনস্তার অভিযোগ

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬, ০৩:৩১ পিএম

শিবির সমর্থিত ভিপি প্রার্থীর স্ত্রীকে হেনস্তার অভিযোগ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য পরিষদ’-এর ভিপি প্রার্থী রিয়াজুল ইসলামের স্ত্রী মাহিমা আক্তারকে হেনস্তা এবং পরে পুলিশের কাছে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। তবে কিছুক্ষণ পর তাকে ছেড়ে দেওয়া হয়। মাহিমা আক্তার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

ভুক্তভোগী শিক্ষার্থী মাহিমা আক্তার অভিযোগ করে বলেন, তিনি ক্যাম্পাসের বাইরে অবস্থান করছিলেন এবং হিজাব ও নিকাব পরিহিত ছিলেন। এ সময় কয়েকজন ব্যক্তি তার পরিচয় জানতে চেয়ে নিকাব ও মাস্ক খুলতে বলেন। তিনি বলেন,
“আমি বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে অবস্থান করছিলাম। আমার সঙ্গে একজন আত্মীয়ও ছিলেন। তখন আমাকে হেনস্তা করা হয় এবং হিজাব ও মাস্ক খুলতে চাপ দেওয়া হয়।”

এ বিষয়ে শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি এবং ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম বলেন, তার স্ত্রী মাহিমা আক্তার আইন বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী এবং প্যানেলের হয়ে বাইরে কাজ করছিলেন। তিনি দাবি করেন,
“সকাল থেকেই গেটের বাইরে ছাত্রদলের ধাক্কাধাক্কি শুরু হয়। পরে পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।”

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন,
“ঘটনাটি আমাদের নজরে আসার সঙ্গে সঙ্গেই হস্তক্ষেপ করা হয়েছে এবং তাৎক্ষণিকভাবে বিষয়টির সমাধান করা হয়েছে।”

ঘটনাটি নিয়ে ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। নির্বাচন ঘিরে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রশাসনের পক্ষ থেকে সতর্ক থাকার কথা জানানো হয়েছে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকা থেকে আরো

ফরিদপুর টার্মিনাল থেকে যাত্রীবাহী বাস চুরি, হেলপার নিখোঁজ

ফরিদপুর টার্মিনাল থেকে যাত্রীবাহী বাস চুরি, হেলপার নিখোঁজ

ভাইয়ের বিয়েতে যেতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

ভাইয়ের বিয়েতে যেতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

বৈদ্যুতিক তারে কাপড় পড়ায় মেট্রোরেল চলাচল ব্যাহত

বৈদ্যুতিক তারে কাপড় পড়ায় মেট্রোরেল চলাচল ব্যাহত

শিশুকে নির্যাতন: ‘শারমিন একাডেমি’র ব্যবস্থাপক গ্রেপ্তার

শিশুকে নির্যাতন: ‘শারমিন একাডেমি’র ব্যবস্থাপক গ্রেপ্তার

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন