ঢাকা

মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ: কাতারসহ চার দেশের ফ্লাইট স্থগিত করলো ঢাকা

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ০৪:৪৮ পিএম

মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ: কাতারসহ চার দেশের ফ্লাইট স্থগিত করলো ঢাকা

চলমান ইরান-ইসরায়েল উত্তেজনার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের চারটি দেশ—কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইন—তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। ফলে সোমবার (২৩ জুন) থেকে এসব দেশের সঙ্গে বাংলাদেশ থেকে সব বাণিজ্যিক ফ্লাইট স্থগিত করা হয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কাতার, ইউএই, কুয়েত ও বাহরাইন কর্তৃপক্ষ পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দোহা, দুবাই, আবুধাবি, কুয়েত সিটি ও বাহরাইন রুটে সব ফ্লাইট বাতিল থাকবে। এ সিদ্ধান্ত বিমান চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের নিজ নিজ এয়ারলাইন্স অফিসে জরুরি ভিত্তিতে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে, যাতে তারা তাদের ভ্রমণের সময়সূচি পুনঃনির্ধারণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন।

এভিয়েশন সংশ্লিষ্টরা বলছেন, ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের এসব রুটে প্রতিদিন কয়েক হাজার যাত্রী যাতায়াত করেন। শুধু প্রবাসী নয়, ট্রানজিট ব্যবহারকারী অনেক যাত্রীও এসব দেশের মাধ্যমে অন্যান্য আন্তর্জাতিক গন্তব্যে ভ্রমণ করেন। ফলে আকাশসীমা বন্ধের ফলে বিপাকে পড়েছেন বহু যাত্রী।

এর আগে, সোমবার রাতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড বাহিনী কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটি আল উদেইদে ‘বাশারাত ফাতেহ’ নামের একটি অভিযানের অংশ হিসেবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করে। এই হামলার পরই সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ওই চারটি দেশ আকাশসীমা বন্ধ করে দেয়।

ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ‘ইয়া আবা আব্দুল্লাহ আল হুসেইন’ সাংকেতিক নাম ব্যবহার করে এই হামলা পরিচালনা করেছে, যার লক্ষ্য ছিল কাতারে অবস্থানরত মার্কিন সেনা স্থাপনা।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকা থেকে আরো

ডিবির জালে আটক অনলাইন ভিসা প্রতারক নারী

ডিবির জালে আটক অনলাইন ভিসা প্রতারক নারী

ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দিলে কাল অবস্থান কর্মসূচি

ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দিলে কাল অবস্থান কর্মসূচি

বোরকা পরে ৫০০ ভরি স্বর্ণ চুরি

বোরকা পরে ৫০০ ভরি স্বর্ণ চুরি

লুটের সময় দুই ডাকাত আটক, পুলিশের হাতে তুলে দিল জনতা

লুটের সময় দুই ডাকাত আটক, পুলিশের হাতে তুলে দিল জনতা

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন