ঢাকা

কোরবানির বর্জ্য অপসারণে বাপার ৮ দফা দাবি

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ৩ জুন ২০২৫, ০৫:৩৪ পিএম

কোরবানির বর্জ্য অপসারণে বাপার ৮ দফা দাবি

কোরবানির পশু নির্ধারিত স্থানে জবাই ও ১২ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ নিশ্চিত করার দাবিতে ৮ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। মঙ্গলবার (৩ জুন) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক নাগরিক সমাবেশ থেকে এসব দাবি জানানো হয়।

বাপার ৮ দফা দাবির মধ্যে রয়েছে—

  1. যত্রতত্র পশুর হাট বসানো বন্ধ ও নির্ধারিত স্থানে পশু বেচাকেনা নিশ্চিত করা,

  2. পশুর হাটের প্রতিদিনের বর্জ্য নিয়মিত অপসারণ,

  3. এলাকাভিত্তিক নির্ধারিত স্থানে কোরবানির ব্যবস্থা,

  4. কোরবানির ১২ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ,

  5. সিটি করপোরেশনের জনবল ও সরঞ্জামাদির সক্ষমতা বৃদ্ধি,

  6. স্থায়ী কোরবানি কেন্দ্র স্থাপন,

  7. খোলা জায়গা, নদী-খাল বা রাস্তায় বর্জ্য ফেলা নিষিদ্ধ করা,

  8. হটলাইন চালু করে নাগরিক অভিযোগ দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা নেওয়া।

সমাবেশে বক্তারা বলেন, ঈদের সময় যত্রতত্র কোরবানি ও বর্জ্য অপসারণে গাফিলতির কারণে ঢাকা মহানগরীর পরিবেশ বিপর্যস্ত হয়ে পড়ে। চলাচলে বিঘ্ন ঘটে এবং শহরজুড়ে সৃষ্টি হয় দুর্গন্ধ ও স্বাস্থ্যঝুঁকি।

তারা আরও জানান, কোরবানির নির্ধারিত স্থান থাকলেও তা বাধ্যতামূলক করা হয়নি এবং জনসচেতনতাও পর্যাপ্ত নয়, ফলে অনেকেই বাড়ির আঙিনা ও রাস্তায় পশু জবাই করেন। বাপার পক্ষ থেকে কোরবানির পশু নির্ধারিত স্থানে জবাই ও পরিবেশবান্ধব ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বাপার যুগ্ম সম্পাদক ড. হালিম দাদ খান এবং সঞ্চালনায় ছিলেন হুমায়ুন কবির সুমন। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বাপার সাধারণ সম্পাদক মো. আলমগীর কবির, জাভেদ জাহান, নাজিম উদ্দীন, আরিফুর রহমানসহ আরও অনেকে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকা থেকে আরো

বৈদ্যুতিক তারে কাপড় পড়ায় মেট্রোরেল চলাচল ব্যাহত

বৈদ্যুতিক তারে কাপড় পড়ায় মেট্রোরেল চলাচল ব্যাহত

আজিমপুর কবরস্থানে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার

আজিমপুর কবরস্থানে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার

বিজয় দিবসে শ্রদ্ধা না জানানোয় তাড়াশ ডিগ্রি কলেজে তালা

বিজয় দিবসে শ্রদ্ধা না জানানোয় তাড়াশ ডিগ্রি কলেজে তালা

কলেজছাত্রকে কুপিয়ে আইফোন ও টাকা ছিনতাই

কলেজছাত্রকে কুপিয়ে আইফোন ও টাকা ছিনতাই

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন