প্রকাশ: ১২ মে ২০২৫, ০৪:৫৩ পিএম

PUBG মোবাইলের বাংলাদেশে প্রত্যাবর্তনের পর প্রথম অফিসিয়াল টুর্নামেন্ট ছিল ‘PUBG Mobile National Championship (PMNC) ২০২৫’। ১০ লক্ষ টাকার প্রাইজপুল এবং আন্তর্জাতিক পর্যায়ে খেলার সুযোগ থাকায় দেশের সেরা দলগুলো অংশ নেয় এই প্রতিযোগিতায়। পুরো টুর্নামেন্টজুড়ে উত্তেজনা ছিল তুঙ্গে, যেখানে মাত্র ১ পয়েন্টের ব্যবধানে শীর্ষ তিন দল লড়াই করে চ্যাম্পিয়ন হওয়ার জন্য।
চূড়ান্ত মুহূর্তে চাপ সামলে অভিজ্ঞতা ও কৌশল কাজে লাগিয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখায় A1 Esports। শেষ ম্যাচে জয়সূচক ‘চিকেন ডিনার’ তুলে নিয়ে তারা নিশ্চিত করে শিরোপা।
এই জয়ের ফলে A1 Esports এখন বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে অংশ নিচ্ছে PUBG Mobile Super League (PMSL)–এ। কাজাখস্তানে অনুষ্ঠিতব্য এই আন্তর্জাতিক টুর্নামেন্টে বিশ্বের শীর্ষ দলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে তারা।
এই সাফল্য বাংলাদেশের ইস্পোর্টস জগতের জন্য এক অনন্য অর্জন। এটি প্রমাণ করে যে বাংলাদেশের গেমাররা এখন আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রতিভা ও সামর্থ্যের সাক্ষর রাখতে প্রস্তুত।
অনলাইনে পড়তে স্ক্যান করুন
© thegalaxynews.com
























