খেলা

খেলা চলাকালে হার্ট অ্যাটাকে বিসিবি কর্মকর্তার মৃত্যু

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ০২:৩৮ পিএম

খেলা চলাকালে হার্ট অ্যাটাকে বিসিবি কর্মকর্তার মৃত্যু

সিলেটে বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার প্রথম টেস্টের চতুর্থ দিনের খেলা চলছে। এরই মধ্যে এলো দুঃসংবাদ। মারা গেছেন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সিকিউরিটি কো-অর্ডিনেটর মো. ইকরাম চৌধুরী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
জানা গেছে, বুধবার (২৩ এপ্রিল) সিলেট টেস্টের চতুর্থ দিন সকালে স্টেডিয়ামে দায়িত্বরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ইকরাম। এরপর তাকে নেয়া হয় পার্শ্ববর্তী আল-হারামাইন হাসপাতালে। সেখানে নেয়ার কিছুক্ষণ পরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। নিকটজনরা জানিয়েছেন, ম্যাসিভ হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন ইকরাম।
ইকরাম ২০০৯ সাল থেকে বিসিবির সঙ্গে আছেন। ২০১৪ সাল থেকে বিসিবির হয়ে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সিকিউরিটি লিয়াজো অফিসার হিসেবে কাজ করছিলেন তিনি।
মৃত্যুকালে ইকরামের বয়স হয়েছিল ৫১ বছর। এক ছেলে ও স্ত্রী রেখে গেছেন তিনি।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খেলা থেকে আরো

বিসিবিতে তদন্ত শেষে অনিয়মের প্রমাণ পেল দুদক

বিসিবিতে তদন্ত শেষে অনিয়মের প্রমাণ পেল দুদক

মুস্তাফিজকে স্কোয়াড থেকে ছাড়তে কেকেআরকে নির্দেশ বিসিসিআইয়ের

মুস্তাফিজকে স্কোয়াড থেকে ছাড়তে কেকেআরকে নির্দেশ বিসিসিআইয়ের

ঘরের মাঠে জিততে মরিয়া বায়ার্ন, সর্বোচ্চ লড়াইয়ের বার্তা ইন্টারের

ঘরের মাঠে জিততে মরিয়া বায়ার্ন, সর্বোচ্চ লড়াইয়ের বার্তা ইন্টারের

চলে গেলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ডিফেন্ডার লুইস গালভান

চলে গেলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ডিফেন্ডার লুইস গালভান

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন