খেলা

৮৮ বছর পর উইম্বলডনে অল-ব্রিটিশ জুটির জয়

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ০৪:৪৪ পিএম

৮৮ বছর পর উইম্বলডনে অল-ব্রিটিশ জুটির জয়

উইম্বলডনের ঘাসের কোর্টে দীর্ঘ ৮৮ বছর পর অল ইংল্যান্ড ক্লাবে পুরুষদের ডাবলসে জয় তুলে নিলেন অল-ব্রিটিশ জুটি। জুলিয়ান ক্যাশ ও লয়েড গ্লাসপুল শনিবার ফাইনালে অস্ট্রেলিয়ার রিঙ্কি হিজিকাটা ও নেদারল্যান্ডসের ডেভিড পেলকে ৬-২, ৭-৬(৩) সেটে পরাজিত করেন।

এই জয়ের মধ্য দিয়ে তারা নিজেদের প্রথম গ্র্যান্ড স্লাম ট্রফি অর্জন করেন এবং ১৯৩৬ সালের পর প্রথমবারের মতো অল ব্রিটিশ জুটি হিসেবে উইম্বলডনের ডাবলস শিরোপা ঘরে তোলেন। ১৯৩৬ সালে প্যাট হিউজ ও রেমন্ড টাকি শেষবার এ কৃতিত্ব অর্জন করেছিলেন।

ম্যাচের শুরু থেকেই ব্রিটিশ জুটি নিয়ন্ত্রণ ধরে রাখে। প্রথম সেট সহজেই জিতে নেয় তারা। দ্বিতীয় সেটে কিছুটা লড়াই ফিরে আসলেও টাইব্রেকে দক্ষতা দেখিয়ে জয় নিশ্চিত করেন ক্যাশ ও গ্লাসপুল।

খেলা শেষে গ্লাসপুল বলেন, “যখন কেউ বলে আমরা ৮৮ বছর পর ইতিহাস গড়েছি, তখন এটা সত্যিই অবিশ্বাস্য শোনায়।” ক্যাশ জানান, “মানুষ আমাদের নিয়ে অনেক প্রত্যাশা করছিল, তা পূরণ করতে পারা স্বপ্নপূরণের মতো।”

রানার্স-আপ হলেও খুশি হিজিকাটা ও পেল। পেল বলেন, “টুর্নামেন্টের প্রথম দিনই আমাদের দেখা, অথচ আমরা ফাইনাল পর্যন্ত খেলেছি—এটা সত্যিই অবিশ্বাস্য।” হিজিকাটা বলেন, “এই অভিজ্ঞতা ছিল দারুণ, সেন্টার কোর্টে খেলা এক স্বপ্নপূরণ।”

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খেলা থেকে আরো

১৪টি ব্যাংকে আড়াইশ কোটি টাকার এফডিআর স্থানান্তর করেছে বিসিবি

১৪টি ব্যাংকে আড়াইশ কোটি টাকার এফডিআর স্থানান্তর করেছে বিসিবি

অ্যাশেজে ইংল্যান্ডের সামনে অন্ধকার

অ্যাশেজে ইংল্যান্ডের সামনে অন্ধকার

বাংলাদেশের হয়ে খেলতে রোমাঞ্চিত সমিত সোম

বাংলাদেশের হয়ে খেলতে রোমাঞ্চিত সমিত সোম

PUBG মোবাইল চ্যাম্পিয়নশিপ জিতে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের A1 Esports

PUBG মোবাইল চ্যাম্পিয়নশিপ জিতে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের A1 Esports

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন