খেলা

প্রথমবার দেশের মাঠে খেলতে ঢাকায় এলেন ‘সিলেটি’ হামজা

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ২ জুন ২০২৫, ০৪:৪৪ পিএম

প্রথমবার দেশের মাঠে খেলতে ঢাকায় এলেন ‘সিলেটি’ হামজা

ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার হামজা চৌধুরী প্রথমবারের মতো দেশের মাটিতে জাতীয় দলের হয়ে খেলতে এসেছেন। আজ (সোমবার) সকাল ১০টা ৫৫ মিনিটে লন্ডন থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকায় এসে পৌঁছান তিনি।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাফুফের তিন নির্বাহী সদস্য। উপস্থিত ছিলেন হামজার বাবা-মাও।

গত মার্চে ভারতের শিলংয়ে অনুষ্ঠিত এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছিল হামজার। এবার ঘরের মাঠে লাল-সবুজের জার্সিতে অভিষেকের অপেক্ষায় রয়েছেন তিনি।

আগামী ১০ জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে বাংলাদেশ। তার আগে ৪ জুন ভুটানের বিপক্ষে রয়েছে একটি প্রীতি ম্যাচ। কোচ হাভিয়ের ক্যাবরেরা জানিয়েছেন, সিঙ্গাপুর ম্যাচের আগে দেশের মাঠে হামজাকে খেলার অভিজ্ঞতা দিতে চান তিনি, তাই ভুটান ম্যাচে তাকে দেখা যেতে পারে।

এদিকে হামজার সঙ্গে স্কোয়াডে যোগ দিয়েছেন আরও দুই প্রবাসী ফুটবলার—ফাহামিদুল ইসলাম ও শামিত সোম। ফাহামিদুল ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছেন, আর শামিত আসবেন মঙ্গলবার।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খেলা থেকে আরো

রিং পরানোর পর তামিমের অবস্থা অনুকূলে, চিকিৎসক জানালেন উন্নতির কথা

রিং পরানোর পর তামিমের অবস্থা অনুকূলে, চিকিৎসক জানালেন উন্নতির কথা

পাকিস্তান সফরে বাংলাদেশ: পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ

পাকিস্তান সফরে বাংলাদেশ: পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ

বাতিল হচ্ছে বিপিএলের চট্টগ্রাম পর্ব

বাতিল হচ্ছে বিপিএলের চট্টগ্রাম পর্ব

হংকংয়ের বিপক্ষে ম্যাচ খেলতে দেশে ফিরলেন হামজা চৌধুরী

হংকংয়ের বিপক্ষে ম্যাচ খেলতে দেশে ফিরলেন হামজা চৌধুরী

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন