রাজনীতি

আওয়ামী লীগকে নিষিদ্ধ করেই ঘরে ফিরব: ড. মাসুদ

Icon

Newsdesk

প্রকাশ: ৯ মে ২০২৫, ১০:৫৫ এএম

আওয়ামী লীগকে নিষিদ্ধ করেই ঘরে ফিরব: ড. মাসুদ

আওয়ামী লীগকে নিষিদ্ধ করেই ঘরে ফিরব: ড. মাসুদ

দুপুরের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।শুক্রবার (৯ মে) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভে তিনি এসব কথা বলেন।ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, অন্তর্বর্তী সরকারকে যে ছাত্র-জনতা ক্ষমতায় বসিয়েছে সেই ছাত্র-জনতা আজ দাবি তুলেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। পরিষ্কারভাবে বলতে চাই, আজ দুপুরের আগেই সব রাজনৈতিক দলকে ডেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।তিনি বলেন, বিগত বছরগুলোতে হাজার হাজার মানুষকে হত্যা করেছে আওয়ামী লীগ। সব দেশপ্রেমিক জনতার দাবি হলো গণহত্যাকারী আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে তাদের নিষিদ্ধ করতে হবে। আজ এই দাবি শুধু একটি দল বা গোষ্ঠীর না। এই দাবি এখন সব দেশপ্রেমিকের।জামায়াতের এই নেতা বলেন, আজ বাংলাদেশ দাবি তুলেছে আওয়ামী লীগ নিষিদ্ধের। তবে অবাক হচ্ছি, এখনও কেউ কেউ এই গণতান্ত্রিক দাবিকে থামানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। এটা ভালো লক্ষণ না। ৫ আগস্ট যারা বুলেটের সামনে বুক পেতে বিজয় ছিনিয়ে এনেছিল, আজ তারাই এখানে এসেছে। আজও এখান থেকে বিজয় ছিনিয়ে না নিয়ে দেশের জনগণ যাবে না না না।তিনি আরও বলেন, আমরা এখানে রাজনৈতিক দল হিসেবে আসিনি। আমরা এসেছি ১৮ কোটি মানুষের প্রতিনিধি হিসেবে। আমরা অনতিবিলম্বে গণহত্যাকারী দল আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে তাই ঘরে ফিরতে চাই।এর আগে, বৃহস্পতিবার (৮ মে) রাত ১০টা থেকে যমুনার সামনে বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। সেই কর্মসূচি এখনো চলছে। এতে জাতীয় নাগরিক পার্টি, গণতান্ত্রিক ছাত্র সংসদ, জুলাই ঐক্য, ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। এনসিপির পাশাপাশি বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরাও বিক্ষোভে অংশ নিয়েছেন।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজনীতি থেকে আরো

সোমবার সিলেটে আসছেন খালেদা জিয়া: নেতাকর্মীদের বিমানবন্দরে উপস্থিত থাকার নির্দেশ

সোমবার সিলেটে আসছেন খালেদা জিয়া: নেতাকর্মীদের বিমানবন্দরে উপস্থিত থাকার নির্দেশ

গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে বিএনপির কর্মসূচি

গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে বিএনপির কর্মসূচি

দীর্ঘ তিন দশক পর সিলেট-৬ আসনে বিজয় পেয়েছে বিএনপি

দীর্ঘ তিন দশক পর সিলেট-৬ আসনে বিজয় পেয়েছে বিএনপি

দুদকের তলবে সাড়া দেননি সাবেক প্রধানমন্ত্রীর ভাগ্নি টিউলিপ

দুদকের তলবে সাড়া দেননি সাবেক প্রধানমন্ত্রীর ভাগ্নি টিউলিপ

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন