রাজনীতি

জামায়াত নেতা আজহারুল ইসলাম খালাস পেয়েছেন

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৭ মে ২০২৫, ০৩:২০ পিএম

জামায়াত নেতা আজহারুল ইসলাম খালাস পেয়েছেন

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা এ টি এম আজহারুল ইসলাম আপিলের চূড়ান্ত রায়ে খালাস পেয়েছেন।

মঙ্গলবার (২৭ মে) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজহারুল ইসলামকে মুক্তিযুদ্ধকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দিয়েছিল। এর বিরুদ্ধে তিনি ২০১৫ সালের ২৮ জানুয়ারি আপিল করেন।

দীর্ঘ শুনানি শেষে ২০১৯ সালের ৩১ অক্টোবর আপিল বিভাগ মৃত্যুদণ্ড বহাল রাখে। পরে আজহারুল ইসলাম রায়ের পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করেন।

২০২৪ সালের ২৬ ফেব্রুয়ারি আপিল বিভাগ রিভিউ আবেদনের শুনানি শেষে পুনরায় আপিল শুনানির আদেশ দেয়। মানবতাবিরোধী অপরাধ সংশ্লিষ্ট এটি ছিল প্রথম মামলা, যেখানে রিভিউ পর্যায়ের পর নতুন করে আপিল শুনানির সুযোগ দেওয়া হয়।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজনীতি থেকে আরো

মোদির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন থালাপতি বিজয়

মোদির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন থালাপতি বিজয়

আওয়ামী লীগ নেতা মিসবাউল ইসলাম কয়েছ গ্রেফতার

আওয়ামী লীগ নেতা মিসবাউল ইসলাম কয়েছ গ্রেফতার

আ.লীগ রাজনীতি করতে পারবে না: সারজিস

আ.লীগ রাজনীতি করতে পারবে না: সারজিস

ড. ইউনূস ম্যাজিক দেখাচ্ছেন: মাহমুদুর রহমান মান্না

ড. ইউনূস ম্যাজিক দেখাচ্ছেন: মাহমুদুর রহমান মান্না

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন