রাজনীতি

দুদকের তলবে সাড়া দেননি সাবেক প্রধানমন্ত্রীর ভাগ্নি টিউলিপ

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ১৪ মে ২০২৫, ০৫:২০ পিএম

দুদকের তলবে সাড়া দেননি সাবেক প্রধানমন্ত্রীর ভাগ্নি টিউলিপ

দুর্নীতি দমন কমিশন (দুদক) এর তলবে সাড়া দেননি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি এবং যুক্তরাজ্যের এমপি টিউলিপ রিজওয়ান সিদ্দিক।

দুদক সূত্রে জানা যায়, বুধবার (১৪ মে) ঘুষ গ্রহণের একটি মামলায় টিউলিপকে তলব করা হয়েছিল। তবে তিনি বা তার কোনো প্রতিনিধি দুদক কার্যালয়ে উপস্থিত হননি।

এ মামলার তদন্ত চলাকালে ৮ মে তাকে ইস্টার্ন হাউজিং লিমিটেড থেকে ঘুষ হিসেবে ফ্ল্যাট নেওয়ার অভিযোগের বিষয়ে বক্তব্য দেয়ার জন্য তলব করা হয়েছিল। তলব নোটিশটি টিউলিপের ধানমন্ডি ও গুলশান-২ এলাকার বাসায় পাঠানো হয়েছিল।

এই মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন দুদকের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন।

এর আগে, বিভিন্ন বিমানবন্দর উন্নয়ন প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগ অনুসন্ধানকারী দুদক, ৮ মে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজনীতি থেকে আরো

বিপর্যস্ত অবস্থায় টিউলিপ সিদ্দিক, রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চয়তায়

বিপর্যস্ত অবস্থায় টিউলিপ সিদ্দিক, রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চয়তায়

‘হাসিনা-ইউনূস দ্বন্দ্বে আমি বলির পাঠা’

‘হাসিনা-ইউনূস দ্বন্দ্বে আমি বলির পাঠা’

‘গ্রিণ সিগন্যাল’ পেতে যুক্তরাজ্যমুখী সিলেট বিএনপি নেতারা

‘গ্রিণ সিগন্যাল’ পেতে যুক্তরাজ্যমুখী সিলেট বিএনপি নেতারা

ডিসেম্বরে নির্বাচনের লক্ষ্যে সংস্কার এগিয়ে নেওয়ার তাগিদ -প্রধান উপদেষ্টা

ডিসেম্বরে নির্বাচনের লক্ষ্যে সংস্কার এগিয়ে নেওয়ার তাগিদ -প্রধান উপদেষ্টা

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন