রাজনীতি

কুয়েট ভিসির পদত্যাগ চেয়ে এনসিপির দাবী, সরকারের নিষ্ক্রিয়তায় ক্ষোভ

Icon

Newsdesk

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০৯:৫৭ এএম

কুয়েট ভিসির পদত্যাগ চেয়ে এনসিপির দাবী, সরকারের নিষ্ক্রিয়তায় ক্ষোভ

কুয়েট ভিসির পদত্যাগ চেয়ে এনসিপির দাবী, সরকারের নিষ্ক্রিয়তায় ক্ষোভ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সরকারের ‘নিষ্ক্রিয় ভূমিকা’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের পক্ষ থেকে বলা হয়েছে, সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্বজ্ঞানহীনতা কেবল হতাশাজনক নয়, বরং তা শিক্ষার্থীদের প্রতি অবজ্ঞারই প্রতিফলন।

মঙ্গলবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত বলেন, গত ১৮ ফেব্রুয়ারি কুয়েট শিক্ষার্থীদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়েছিল, যাতে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী আহত হন। কিন্তু আজও সেই হামলাকারীদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বরং বিশ্ববিদ্যালয় প্রশাসন ৩৭ জন শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়, যাদের নাম প্রকাশ করা হয়নি। এই সিদ্ধান্তের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

তিনি আরও বলেন, বহিষ্কৃতদের মধ্যে একটি রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের সাতজন কর্মী রয়েছে বলেও অভিযোগ উঠেছে, যা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ সৃষ্টি করেছে। কুয়েটে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছে এবং প্রশাসন তা সামাল দিতে ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে এনসিপি কুয়েট ভিসি মুহাম্মদ মাছুদের পদত্যাগ দাবি করে এবং চলমান অচলাবস্থা নিরসনের জন্য বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার আহ্বান জানায়। একইসাথে তারা ইউজিসির নেতৃত্বে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধান খুঁজে বের করার আহ্বান জানায়।

এসময় আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন, ফয়সাল মাহমুদ শান্ত, নিজাম উদ্দিন, জয়নাল আবেদীন শিশির এবং সাইফ মোস্তাফিজ।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজনীতি থেকে আরো

“খালেদা জিয়া আগামী মাসে দেশে ফিরতে পারেন” — জানালেন জামায়াত আমির

“খালেদা জিয়া আগামী মাসে দেশে ফিরতে পারেন” — জানালেন জামায়াত আমির

শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে হাজিরের নোটিশ, শুনানি ৩ জুন

শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে হাজিরের নোটিশ, শুনানি ৩ জুন

আ.লীগ রাজনীতি করতে পারবে না: সারজিস

আ.লীগ রাজনীতি করতে পারবে না: সারজিস

সংস্কার নিয়ে ঐকমত্য কমিশনের সঙ্গে জামায়াতের বৈঠক আজ

সংস্কার নিয়ে ঐকমত্য কমিশনের সঙ্গে জামায়াতের বৈঠক আজ

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন