জাতীয়

চারুকলায় আগুনে পুড়ল বৈশাখী শোভাযাত্রার প্রধান মোটিফ

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ১২:৫৬ পিএম

চারুকলায় আগুনে পুড়ল বৈশাখী শোভাযাত্রার প্রধান মোটিফ

চারুকলায় আগুনে পুড়ল বৈশাখী শোভাযাত্রার প্রধান মোটিফ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে বাংলা নববর্ষ উপলক্ষে নির্মিত ‘ফ্যাসিস্টের মুখাকৃতি’ নামের প্রধান প্রতীকটি আগুনে সম্পূর্ণভাবে পুড়ে গেছে। একইসাথে ‘শান্তির পায়রা’ মোটিফটিও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

শনিবার (১২ এপ্রিল) ভোরবেলা এ ঘটনাটি ঘটে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই ঘটনার কিছুটা প্রভাব পড়লেও নববর্ষ উপলক্ষে আয়োজিত আনন্দ শোভাযাত্রার প্রস্তুতি থেমে থাকবে না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর রফিকুল ইসলাম জানান, ভোর সাড়ে চারটার দিকে নিরাপত্তার দায়িত্বে থাকা মোবাইল টিম নামাজ পড়তে গেলে, সে সময় কেবল পুলিশ সদস্যরা সেখানে অবস্থান করছিলেন। কিছু সময় পর আগুনের সূত্রপাত ঘটে এবং দ্রুত তা নিয়ন্ত্রণে আনা হলেও ‘ফ্যাসিস্টের মুখাকৃতি’ মোটিফটি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়।

তিনি ধারণা করছেন, এটি পরিকল্পিতভাবে ঘটানো হয়ে থাকতে পারে।

এ বছরের বর্ষবরণ আয়োজনের প্রতিপাদ্য ছিল ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’। মূল প্রতীকের উচ্চতা ছিল ২০ ফুট, যা বাঁশ ও বেত দিয়ে তৈরি এক নারীমুখের মাধ্যমে ফ্যাসিবাদের প্রতীক হিসেবে উপস্থাপন করা হয়। মুখটি ছিল ভয়াল রূপের, মাথায় শিং, মুখ হাঁ করা, বড় নাক ও চোখে আতঙ্কের ছাপ। কেউ কেউ এটিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মিলিয়েও দেখেছেন।

প্রসঙ্গত, এবার থেকে ‘মঙ্গল শোভাযাত্রা’ নামটি আর ব্যবহার করা হচ্ছে না। এর পরিবর্তে চারুকলার আয়োজনে নববর্ষ উদযাপনের এই কর্মসূচির নাম রাখা হয়েছে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাতীয় থেকে আরো

মানি চেঞ্জারদের লাইসেন্স নবায়ন ফি বাড়াল বাংলাদেশ ব্যাংক

মানি চেঞ্জারদের লাইসেন্স নবায়ন ফি বাড়াল বাংলাদেশ ব্যাংক

আদালত অবমাননায় শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড

আদালত অবমাননায় শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড

আ.লীগ রাজনীতি করতে পারবে না: সারজিস

আ.লীগ রাজনীতি করতে পারবে না: সারজিস

ডুলাহাজারা সাফারি পার্কে হাতির আক্রমণে আহত দুই মাহুত

ডুলাহাজারা সাফারি পার্কে হাতির আক্রমণে আহত দুই মাহুত

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন