জাতীয়

মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় নিয়ন্ত্রণে আসে

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ০৪:১৩ পিএম

মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় নিয়ন্ত্রণে আসে

রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরে সোমবার (১০ মার্চ) সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সকাল ৯টার দিকে আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন লাগার খবর পাওয়া যায়। এরপর ফায়ার সার্ভিসের মোহাম্মদপুর স্টেশনের দুটি ইউনিট সকাল ৯টা ২০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে এবং ৯টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। পুরোপুরি আগুন নির্বাপন হয় সকাল ৯টা ৪৬ মিনিটে।

ফায়ার সার্ভিস জানায়, জাদুঘরের ৪ তলা ভবনের নীচতলায় অবস্থিত জেনারেটর রুমে বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে আনুমানিক ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, তবে প্রায় ৫০ লাখ টাকার সম্পত্তি উদ্ধার করা হয়েছে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাতীয় থেকে আরো

প্রথমবার পোস্টাল ব্যালটে ভোট দেবেন রাষ্ট্রপতি

প্রথমবার পোস্টাল ব্যালটে ভোট দেবেন রাষ্ট্রপতি

নতুন ৫০০ টাকার নোট—জানুন আসল–নকল চিনবেন যেভাবে

নতুন ৫০০ টাকার নোট—জানুন আসল–নকল চিনবেন যেভাবে

হাদির ওপর হামলার শুটার ভারতে পালিয়ে সেলফি পাঠিয়েছে—নতুন দাবি

হাদির ওপর হামলার শুটার ভারতে পালিয়ে সেলফি পাঠিয়েছে—নতুন দাবি

বাড্ডায় এনসিপির সাংগঠনিক অফিসের পাশে গুলির ঘটনা

বাড্ডায় এনসিপির সাংগঠনিক অফিসের পাশে গুলির ঘটনা

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন