চট্টগ্রাম

ডুলাহাজারা সাফারি পার্কে হাতির আক্রমণে আহত দুই মাহুত

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ০৩:৫৩ পিএম

ডুলাহাজারা সাফারি পার্কে হাতির আক্রমণে আহত দুই মাহুত

কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে হাতির আক্রমণে দুই মাহুত আহত হয়েছেন। মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে পার্কের হাতির বেষ্টনীর ভেতরে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—অরুণ মনি চাকমা (৪৫) ও জসিম উদ্দিন (৪০)। ঘটনার পরপরই তাদের উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে গুরুতর আহত অরুণকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল আলম জানান, প্রতিদিনের মতো ওইদিন সকালে দুই মাহুত হাতিদের খাবার দিতে গিয়েছিলেন। তখন একটি হাতি হঠাৎ তাদের ওপর আক্রমণ চালায়। কী কারণে হাতিটি এমন আচরণ করল, তা খতিয়ে দেখতে পশু চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করছেন।

তিনি আরও বলেন, বন্যপ্রাণীর আচরণ অনেক সময় অপ্রত্যাশিত হতে পারে। পার্ক কর্তৃপক্ষ এ ঘটনাকে গুরুত্ব সহকারে তদন্ত করছে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চট্টগ্রাম থেকে আরো

মধ্য লন্ডনের ব্যবসায়িক প্রতিষ্ঠানে ছুরিকাঘাতে দুইজন নিহত

মধ্য লন্ডনের ব্যবসায়িক প্রতিষ্ঠানে ছুরিকাঘাতে দুইজন নিহত

লন্ডন থেকে ঢাকার পথে তারেক রহমান, জানা গেল যাত্রার সময়সূচি

লন্ডন থেকে ঢাকার পথে তারেক রহমান, জানা গেল যাত্রার সময়সূচি

রওজা-এ-রাসুল (সা.) জিয়ারতের নতুন সময়সূচি প্রকাশ

রওজা-এ-রাসুল (সা.) জিয়ারতের নতুন সময়সূচি প্রকাশ

শেখ হাসিনাকে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

শেখ হাসিনাকে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন