জাতীয়

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের বেতন-ভাতা ও সুবিধা কী?

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৮ পিএম

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের বেতন-ভাতা ও সুবিধা কী?

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। এ প্রেক্ষাপটে তার বেতন-ভাতা ও সরকারি প্রাপ্য সুবিধা নিয়ে জনমনে আগ্রহ তৈরি হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র সংসদীয় দলের বৈঠকে সংসদ নেতা নির্বাচিত হওয়ার পর তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন।

বেতন ও ভাতা

‘দ্য প্রাইম মিনিস্টারস (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০১৬’ অনুযায়ী—

  • মাসিক মূল বেতন: ১ লাখ ১৫ হাজার টাকা
  • মাসিক বাড়িভাড়া ভাতা: ১ লাখ টাকা (যদিও প্রধানমন্ত্রীর জন্য সরকারি বাসভবনের ব্যবস্থা থাকে)
  • দৈনিক ভাতা: ৩ হাজার টাকা

অন্যান্য সুবিধা

  • সরকারি খরচে বাসভবনের সুবিধা
  • বাসা-অফিস যাতায়াতের সম্পূর্ণ ব্যয় সরকার বহন
  • বিমান ভ্রমণের ক্ষেত্রে ২৫ লাখ টাকার বিমা কভারেজ
  • দেড় কোটি টাকার স্বেচ্ছাধীন তহবিল
  • বিনোদন খাতে ব্যয়কৃত অর্থ পূর্ণ ভাতা হিসেবে প্রাপ্য
  • পরিবার-সংক্রান্ত নির্দিষ্ট ব্যয় ভাতা হিসেবে প্রদান
  • বাসভবনের বিদ্যুৎ, গ্যাস, পানি, টেলিফোনসহ অন্যান্য ইউটিলিটি বিল সরকার বহন

আইন অনুযায়ী, এসব বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা প্রধানমন্ত্রীর দাপ্তরিক দায়িত্ব পালনের অংশ হিসেবে নির্ধারিত।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাতীয় থেকে আরো

গোপালগঞ্জে মহাসড়ক অবরোধ করে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ

গোপালগঞ্জে মহাসড়ক অবরোধ করে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ

বিমানযাত্রীদের জন্য বিশেষ সতর্কবার্তা

বিমানযাত্রীদের জন্য বিশেষ সতর্কবার্তা

জকিগঞ্জের হাওরে পাওয়া দগ্ধ মরদেহটি সুনামগঞ্জের নিখোঁজ লন্ডনপ্রবাসীর

জকিগঞ্জের হাওরে পাওয়া দগ্ধ মরদেহটি সুনামগঞ্জের নিখোঁজ লন্ডনপ্রবাসীর

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হওয়ার আহ্বান জানালেন ড. ইউনূস

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হওয়ার আহ্বান জানালেন ড. ইউনূস

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন