জাতীয়

কারাগার থেকে নির্বাচনে অংশ নেবেন দুই প্রার্থী

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ০৭:০৩ পিএম

কারাগার থেকে নির্বাচনে অংশ নেবেন দুই প্রার্থী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ (মুকসুদপুর–কাশিয়ানী) আসন থেকে দুই প্রার্থী কারাগার থেকেই নির্বাচনে অংশ নেবেন।

স্বতন্ত্র প্রার্থী আশ্রাফুল আলম (ফুটবল) বর্তমানে ঢাকার কেরানীগঞ্জ কারাগারে বন্দি আছেন। তার ছোট ভাই, ব্যারিস্টার নাজমুর আলম জানিয়েছেন, নির্বাচনের আগে জামিন না হলে তিনি কারাগার থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আশ্রাফুল আলমের হলফনামায় চারটি মামলার তথ্য উল্লেখ রয়েছে।

অপরদিকে, গণঅধিকার পরিষদের প্রার্থী কাবির মিয়া (ট্রাক) গাজীপুরের কাশিমপুর কারাগারে রয়েছেন। তার হলফনামায় সাতটি মামলার তথ্য আছে। পারিবারিক সূত্র জানায়, উচ্চ আদালত তার মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেছে এবং নির্বাচনের আগে মুক্তি না পেলে তিনি কারাগার থেকে ট্রাক প্রতীকে নির্বাচন করবেন।

প্রাথমিকভাবে উভয় প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল হয়েছিল। আশ্রাফুল আলমের পত্র বৈধ ঘোষণা করা হয়েছে, তবে কাবির মিয়ার বিষয়টি এখনও যাচাই-বাছাই প্রক্রিয়াধীন।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান জানিয়েছেন, উচ্চ আদালতের আদেশের কপি পরে পাওয়ায় বৃহস্পতিবার যাচাই-বাছাই শেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাতীয় থেকে আরো

মালয়েশিয়ায় বাংলাদেশি তরুণদের অনুপ্রেরণা হাফেজ বশির

মালয়েশিয়ায় বাংলাদেশি তরুণদের অনুপ্রেরণা হাফেজ বশির

সিন্ডিকেট ভাঙার লড়াইয়ে বাংলাদেশ, মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্তের প্রত্যাশা

সিন্ডিকেট ভাঙার লড়াইয়ে বাংলাদেশ, মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্তের প্রত্যাশা

শেখ মুজিবসহ শতাধিক নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিলের খবর ভিত্তিহীন: প্রেস উইং

শেখ মুজিবসহ শতাধিক নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিলের খবর ভিত্তিহীন: প্রেস উইং

আ. লীগের কার্যক্রম নিষিদ্ধ: সারাদেশে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ

আ. লীগের কার্যক্রম নিষিদ্ধ: সারাদেশে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন