জাতীয়

ঈদেও যৌথবাহিনীর অভিযান চলবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ০৪:৫১ পিএম

ঈদেও যৌথবাহিনীর অভিযান চলবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঈদ ফিতরের সময় আইনশৃঙ্খলা রক্ষায় যৌথবাহিনীর টহল ও তল্লাশি আরও বাড়ানো হবে। দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারীদের বিরুদ্ধে গ্রেফতারসহ অভিযান চলবে, জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অবসরপ্রাপ্ত) মঙ্গলবার (২৫ মার্চ) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, “চুরি, ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজি, দখলবাজিসহ সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে পুলিশের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে। বিশেষ বিশেষ রাস্তায় চেকপোস্ট স্থাপন করা হবে।”

এছাড়া, বড় অঙ্কের টাকা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরে পুলিশের সহায়তা নেওয়ার পরামর্শও দেন তিনি।

নারী শিশু নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি পুনরায় উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “এখন পর্যন্ত নারী নির্যাতন ও ধর্ষণের যত ঘটনা ঘটেছে, তা রিপোর্ট আকারে আদালতে উপস্থাপনের জন্য নির্দেশ দেয়া হয়েছে। এক্ষেত্রে আসামিদের শাস্তি নিশ্চিত করা হবে।”

ঈদের আগে শ্রমিকদের পাওনা বেতন ভাতা পরিশোধ করতে মালিকদের নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান তিনি। তিনি বলেন, “এটা তাদের বকেয়া। যেটা বাস্তব সম্মত সেগুলো পরিশোধ করতে হবে।”

এছাড়া, ঈদের সময় মাদকের সমস্যা বেড়ে যাওয়ার বিষয়টি তুলে ধরে মাদক নিয়ন্ত্রণে ব্যবস্থা নেয়ারও নির্দেশনা দেয়া হয়েছে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাতীয় থেকে আরো

১৫ টাকায় ভিডিও কল সুবিধা পেলেন কারাবন্দিরা

১৫ টাকায় ভিডিও কল সুবিধা পেলেন কারাবন্দিরা

নাম পরিবর্তনসহ ডিসি-ইউএনও পদে আসছে বড় পরিবর্তন

নাম পরিবর্তনসহ ডিসি-ইউএনও পদে আসছে বড় পরিবর্তন

ড্রাইভিং লাইসেন্স পেতে বাধ্যতামূলক ৬০ ঘণ্টার প্রশিক্ষণ

ড্রাইভিং লাইসেন্স পেতে বাধ্যতামূলক ৬০ ঘণ্টার প্রশিক্ষণ

সিলেটে সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু: স্বৈরাচার হাসিনার লুটপাট, হত্যা-গুম, নির্যাতনের বিচার করতে হবে

সিলেটে সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু: স্বৈরাচার হাসিনার লুটপাট, হত্যা-গুম, নির্যাতনের বিচার করতে হবে

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন