জাতীয়

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিসের শ্বশুর

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ৩১ অগাস্ট ২০২৫, ০৩:৩৭ পিএম

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিসের শ্বশুর

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নতুন করে নিয়োগ পাওয়া ২৫ জন অতিরিক্ত বিচারকের তালিকায় রয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলমের শ্বশুর, অ্যাডভোকেট মো. লুৎফর রহমান। তিনি এর আগে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সোমবার (২৫ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনটি স্বাক্ষর করেন আইন মন্ত্রণালয়ের সচিব শেখ আবু তাহের।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের ৯৮ অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতির পরামর্শক্রমে ২৫ জনকে হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে অনধিক দুই বছরের জন্য কার্যকর হবে।

নতুন বিচারকদের মধ্যে রয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী, বিচার বিভাগীয় কর্মকর্তা, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, সচিব ও যুগ্ম সচিব পর্যায়ের কর্মকর্তা এবং বিচার প্রশাসন কমিশনের সচিব।

উল্লেখ্য, অ্যাডভোকেট মো. লুৎফর রহমান ২০২৪ সালের ২৮ আগস্ট ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছিলেন।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাতীয় থেকে আরো

স্কুলের আঙিনা পরিষ্কার করতে গিয়ে আগুনে দগ্ধ তিন শিক্ষার্থী

স্কুলের আঙিনা পরিষ্কার করতে গিয়ে আগুনে দগ্ধ তিন শিক্ষার্থী

এনআইডির পরিচালকসহ ৮ কর্মকর্তাকে বদলি ইসির

এনআইডির পরিচালকসহ ৮ কর্মকর্তাকে বদলি ইসির

সিলেটে রিকশা ও সিএনজির ভাড়া নৈরাজ্য নিয়ন্ত্রণে নামছে পুলিশ

সিলেটে রিকশা ও সিএনজির ভাড়া নৈরাজ্য নিয়ন্ত্রণে নামছে পুলিশ

সিসিকের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন কাইয়ুম চৌধুরী

সিসিকের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন কাইয়ুম চৌধুরী

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন