জাতীয়

যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশে নতুন করে ভোটার নিবন্ধনের অনুমোদন পেল নির্বাচন কমিশন

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ৯ জুলাই ২০২৫, ০৫:২৬ পিএম

যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশে নতুন করে ভোটার নিবন্ধনের অনুমোদন পেল নির্বাচন কমিশন

বাংলাদেশের নির্বাচন কমিশন (ইসি) এবার যুক্তরাষ্ট্রসহ পাঁচটি নতুন দেশে প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম চালু করার অনুমোদন পেয়েছে। বুধবার (৯ জুলাই) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নির্বাচন কমিশন পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছিল। সেই প্রস্তাবের ভিত্তিতে যুক্তরাষ্ট্র, মালদ্বীপ, জর্ডান, দক্ষিণ আফ্রিকা এবং ওমান—এই পাঁচটি দেশে ভোটার কার্যক্রম চালুর অনুমতি মিলেছে।

বর্তমানে ৯টি দেশে ইতোমধ্যে প্রবাসী ভোটার কার্যক্রম চালু রয়েছে। সেগুলো হলো:
সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইতালি, যুক্তরাজ্য, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও কানাডা।
আর আগামী ১৫ জুলাই থেকে জাপানেও ভোটার কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

নির্বাচন কমিশনের একটি সূত্র জানিয়েছে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, জনশক্তি ব্যুরো, পররাষ্ট্র মন্ত্রণালয়, এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি (বায়রা) সহ বিভিন্ন সংস্থার কাছ থেকে তথ্য সংগ্রহ করে দেখা গেছে—বিশ্বের অন্তত ৪০টি দেশে বাংলাদেশি প্রবাসীদের উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে। এই দেশগুলোকে অগ্রাধিকার দিয়ে ভোটার নিবন্ধন কার্যক্রম ধাপে ধাপে চালু করা হচ্ছে।

প্রবাসী বাংলাদেশিদের অবস্থান বেশি এমন ৪০টি দেশের তালিকায় রয়েছে:
সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, কাতার, বাহরাইন, লেবানন, জর্ডান, লিবিয়া, সুদান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য, ইতালি, হংকং, মিশর, ব্রুনাই, মৌরিশাস, ইরাক, যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, অস্ট্রেলিয়া, গ্রিস, স্পেন, জার্মানি, দক্ষিণ আফ্রিকা, ফ্রান্স, নেদারল্যান্ডস, বেলজিয়াম, সুইজারল্যান্ড, ব্রাজিল, চীন, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, নিউজিল্যান্ড, রাশিয়া, তুরস্ক ও সাইপ্রাস।

নির্বাচন কমিশন এই দেশগুলোতে পর্যায়ক্রমে প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম বিস্তৃত করার পরিকল্পনা নিয়েছে, যাতে দেশের বাইরে থাকা বাংলাদেশিরাও ভোটার হিসেবে তালিকাভুক্ত হতে পারেন।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাতীয় থেকে আরো

নির্বাচনের আগে বাংলাদেশের তিন জেলায় না যাওয়ার পরামর্শ যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের

নির্বাচনের আগে বাংলাদেশের তিন জেলায় না যাওয়ার পরামর্শ যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের

উপদেষ্টা রিজওয়ানা হাসানের গাড়িবহরে হামলা, আহত ৬

উপদেষ্টা রিজওয়ানা হাসানের গাড়িবহরে হামলা, আহত ৬

পরবর্তী নির্বাচিত সরকারের অংশ হওয়ার আগ্রহ নেই: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

পরবর্তী নির্বাচিত সরকারের অংশ হওয়ার আগ্রহ নেই: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

আ.লীগের কার্যালয়ে এনসিপির ডিজে পার্টিতে ‘জয় বাংলা, গান

আ.লীগের কার্যালয়ে এনসিপির ডিজে পার্টিতে ‘জয় বাংলা, গান

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন