জাতীয়

নির্বাচনের আগে বাংলাদেশের তিন জেলায় না যাওয়ার পরামর্শ যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ০৬:৩০ পিএম

নির্বাচনের আগে বাংলাদেশের তিন জেলায় না যাওয়ার পরামর্শ যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের

বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র ভ্রমণকারীদের দেশের তিনটি জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এ না যাওয়ার পরামর্শ দিয়েছে।

যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (FCDO) জানায়, পার্বত্য চট্টগ্রামের এসব এলাকায় সহিংসতা এবং অপরাধমূলক কার্যকলাপের খবর নিয়মিত পাওয়া যায়। তারা সতর্ক করেছেন যে, সন্ত্রাসী হামলা বা রাজনৈতিক অস্থিরতার কারণে বিদেশি নাগরিকদের জন্য ঝুঁকি থাকতে পারে।

FCDO জানিয়েছে, সরকারি ও বেসরকারি ভবন, গণপরিবহন, ধর্মীয় উপাসনালয় এবং রাজনৈতিক সমাবেশস্থল এসময় ঝুঁকিপূর্ণ। তারা ভ্রমণকারীদের রাজনৈতিক সমাবেশ, বিক্ষোভ ও বড় জমায়েত এড়িয়ে চলা, স্থানীয় গণমাধ্যমের খবর নিয়মিত অনুসরণ এবং জরুরি পরিস্থিতিতে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরও হালনাগাদ ট্রাভেল অ্যাডভাইজরিতে বাংলাদেশে ভ্রমণ পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে। তারা উল্লেখ করেছে, বড় শহরগুলোতে ছিনতাই, চুরি ও অন্যান্য অপরাধ ঘটতে পারে, যদিও বিদেশিরা বিশেষভাবে লক্ষ্যবস্তু নয়। পার্বত্য চট্টগ্রামে অপহরণসহ গুরুতর নিরাপত্তা ঝুঁকি থাকার কারণে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় ভ্রমণ সম্পূর্ণভাবে এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাতীয় থেকে আরো

প্রথম জয়েই সিলেটের ‘জেন্টলম্যান’ ও ‘ম্যাজিকম্যান’র বাজিমাত

প্রথম জয়েই সিলেটের ‘জেন্টলম্যান’ ও ‘ম্যাজিকম্যান’র বাজিমাত

ফের আলোচনায় সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা

ফের আলোচনায় সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা

হাদি হত্যার প্রতিবাদে উত্তাল সিলেট

হাদি হত্যার প্রতিবাদে উত্তাল সিলেট

অননুমোদিত হজ পালনে ১০ বছর সৌদি আরব প্রবেশে নিষেধাজ্ঞা

অননুমোদিত হজ পালনে ১০ বছর সৌদি আরব প্রবেশে নিষেধাজ্ঞা

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন