জাতীয়

জুলাই-আগস্টে মানবাধিকার লঙ্ঘনের বিচার চেয়ে আইসিসির দ্বারস্থ হওয়ার আহ্বান অ্যামনেস্টির

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ০৪:৫৬ পিএম

জুলাই-আগস্টে মানবাধিকার লঙ্ঘনের বিচার চেয়ে আইসিসির দ্বারস্থ হওয়ার আহ্বান অ্যামনেস্টির

বাংলাদেশে ২০২৪ সালের ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত সময়কালে ঘটে যাওয়া মানবাধিকার লঙ্ঘনের ঘটনা আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) পাঠানোর আহ্বান জানিয়েছে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

বুধবার (৯ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক অনুসন্ধানী প্রতিবেদনের পর অ্যামনেস্টির দক্ষিণ এশিয়া শাখা এই আহ্বান জানায়। ওই প্রতিবেদনে একটি ফাঁস হওয়া অডিও বিশ্লেষণ করে দাবি করা হয়, আন্দোলন দমনে সরাসরি গুলির নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অ্যামনেস্টির বিবৃতিতে বলা হয়, ২০২৪ সালের জুলাই ও আগস্টে বাংলাদেশের বিক্ষোভে প্রাণঘাতী দমন-পীড়নের নতুন তথ্য সামনে এনেছে বিবিসির প্রতিবেদন। এতে দেখা যায়, বিক্ষোভ দমনে সহিংস পন্থা নেওয়ার নির্দেশ উচ্চপর্যায় থেকেই দেওয়া হয়েছিল।

২০২৫ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত জাতিসংঘের এক তথ্যানুসন্ধান প্রতিবেদনে দাবি করা হয়, ওই সময়ের বিক্ষোভে প্রায় ১,৪০০ মানুষ নিহত হতে পারেন। অধিকাংশই নিহত হন নিরাপত্তা বাহিনীর ব্যবহৃত ছররা ও সামরিক ধরনের অস্ত্রের গুলিতে। এছাড়া আরও বহু মানুষ গুরুতরভাবে আহত হয়েছেন, যার প্রভাব দীর্ঘস্থায়ী হতে পারে।

অ্যামনেস্টি বলেছে, এসব ঘটনার নিরপেক্ষ ও স্বাধীন তদন্ত জরুরি। যারা সরাসরি সহিংসতায় জড়িত ছিলেন বা নির্দেশ দিয়েছেন, সবাইকে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, মৃত্যুদণ্ডবিহীন বিচার প্রক্রিয়ার আওতায় আনতে হবে।

সংগঠনটি আরও বলেছে, জাতিসংঘের সুপারিশ অনুযায়ী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যেন রোম সনদের ১৪ অনুচ্ছেদ অনুসারে এসব ঘটনা আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করে—এই আহ্বান আমরা আবারও জোর দিয়ে জানাচ্ছি।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাতীয় থেকে আরো

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন শিশু কিশোরদের মাঝে অত্যন্ত জনপ্রিয়

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন শিশু কিশোরদের মাঝে অত্যন্ত জনপ্রিয়

কেন ২৫ ডিসেম্বরই বড়দিন পালন করা হয়?

কেন ২৫ ডিসেম্বরই বড়দিন পালন করা হয়?

৯ প্রধান প্রতিশ্রুতি ও ৫১ দফা বাস্তবায়নের অঙ্গীকার বিএনপির

৯ প্রধান প্রতিশ্রুতি ও ৫১ দফা বাস্তবায়নের অঙ্গীকার বিএনপির

২৪ ঘণ্টার মধ্যেই আবারও ভূমিকম্প

২৪ ঘণ্টার মধ্যেই আবারও ভূমিকম্প

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন