প্রকাশ: ১৬ জুন ২০২৫, ০৪:৫২ পিএম

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও যুক্তরাজ্যের এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক দুর্নীতি দমন কমিশনের (দুদক) দৃষ্টিতে অভিযুক্ত বলে জানিয়েছেন সংস্থার চেয়ারম্যান ড. মো. আবদুল মোমেন।
সোমবার (১৬ জুন) এক সংবাদ ব্রিফিংয়ে তিনি জানান, টিউলিপের বিরুদ্ধে ফ্ল্যাট জালিয়াতি, আয়কর ফাঁকি এবং হঠাৎ সম্পদ বৃদ্ধির মতো তিনটি অভিযোগের প্রমাণ পেয়েছে দুদক। তার মৎস্য খামার ও সোনা সংগ্রহ সম্পর্কেও অসঙ্গতি পাওয়া গেছে বলে জানান তিনি।
টিউলিপের বিরুদ্ধে ইস্টার্ন হাউজিং লিমিটেড থেকে ঘুষ হিসেবে একটি ফ্ল্যাট নেওয়ার অভিযোগও তদন্তাধীন। এ বিষয়ে বক্তব্য জানাতে আগামী ২২ জুন সকাল ১০টায় দুদকের প্রধান কার্যালয়ে তাকে উপস্থিত থাকতে বলা হয়েছে।
দুদক সূত্রে জানা গেছে, রোববার (১৫ জুন) টিউলিপের নামে পাঠানো তলবি নোটিশ মোহাম্মদপুর, ধানমন্ডি ও গুলশানের কয়েকটি ঠিকানায় এবং সংশ্লিষ্ট থানার মাধ্যমে পৌঁছানো হয়েছে।
এর আগেও, গত ১৪ মে দুদকের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন টিউলিপ ও মামলার অন্য আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠান। তবে তখনও কেউ সাড়া দেননি।
অনলাইনে পড়তে স্ক্যান করুন
© thegalaxynews.com
























