জাতীয়

শেরেবাংলা এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী আজ

Icon

Newsdesk

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ১০:১৮ এএম

শেরেবাংলা এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী আজ

শেরেবাংলা এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী আজ

জাতীয় নেতা শেরেবাংলা এ কে ফজলুল হকের ৬৩তম মৃত্যুবার্ষিকী আজ রোববার (২৭ এপ্রিল)। এ উপলক্ষে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির উদ্যোগ নিয়েছে।শেরেবাংলা একে ফজলুল হক ১৮৭৩ সালের ২৬ অক্টোবর ঝালকাঠির রাজাপুরের সাতুরিয়া গ্রামের মিঞা বাড়িতে জন্মগ্রহণ করেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী, পাকিস্তান কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, পূর্ব পাকিস্তানের গভর্নর, যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী, কলকাতা সিটি করপোরেশনের প্রথম মুসলিম মেয়র এবং আইনসভার সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।ব্রিটিশবিরোধী আন্দোলনেও তার অবদান ছিল। ১৯৪০ সালে তিনি ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপন করেন। তিনি ২১ দফা দাবিরও প্রণেতা ছিলেন।তিনি রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের কাছে শেরেবাংলা (বাংলার বাঘ) নামে পরিচিত ছিলেন।১৯৬২ সালের ২৭ এপ্রিল ঢাকায় মৃত্যুবরণ করেন তিনি। শিক্ষানুরাগী এবং সাম্প্রদায়িক সম্প্রীতির জীবন্ত প্রতীক হিসেবে ইতিহাসের পাতায় তার রয়েছে গুরুত্বপূর্ণ স্থান।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাতীয় থেকে আরো

বিমান ভ্রমণের জন্য শারীরিকভাবে প্রস্তুত নন খালেদা জিয়া: এ জেড এম জাহিদ

বিমান ভ্রমণের জন্য শারীরিকভাবে প্রস্তুত নন খালেদা জিয়া: এ জেড এম জাহিদ

সচিবালয় অভিমুখে ‘জুলাই ঐক্য’র মিছিল, পুলিশের বাধা

সচিবালয় অভিমুখে ‘জুলাই ঐক্য’র মিছিল, পুলিশের বাধা

দৌলতদিয়ায় এক ইলিশের দাম সাড়ে ৮ হাজার টাকা!

দৌলতদিয়ায় এক ইলিশের দাম সাড়ে ৮ হাজার টাকা!

কাজি পদে আবেদন করতে পারবেন কওমি সনদধারীরা

কাজি পদে আবেদন করতে পারবেন কওমি সনদধারীরা

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন