জাতীয়

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর পিতার ইন্তেকাল

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ৮ মে ২০২৫, ০৪:৩৭ পিএম

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর পিতার ইন্তেকাল

মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর পিতা আব্দুল মোছাউয়ীর আনসারী (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (৮ মে) সকাল ৭টা ২৫ মিনিটে তিনি ঢাকার সিএমএইচ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মরহুম আব্দুল মোছাউয়ীর আনসারী স্ত্রী, তিন পুত্র, তিন কন্যা সহ বহু আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইন্তেকালের খবর জানিয়ে সংক্ষিপ্তভাবে “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন” লেখেন।

সিলেটের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণকারী আব্দুল মোছাউয়ীর আনসারী বাল্যকালে সৌদি আরবে প্রাথমিক শিক্ষা লাভ করেন এবং পরবর্তী সময়ে ভারতের বোম্বে (বর্তমানে মুম্বাই) থেকে উচ্চশিক্ষা অর্জন করেন।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাতীয় থেকে আরো

ব্যাংকে টাকা নেই, টাকার তোলার ভোগান্তিতে গ্রাহকরা

ব্যাংকে টাকা নেই, টাকার তোলার ভোগান্তিতে গ্রাহকরা

যুক্তরাজ্য থেকে ফেরত পাঠানো হলো ১৫ বাংলাদেশিকে

যুক্তরাজ্য থেকে ফেরত পাঠানো হলো ১৫ বাংলাদেশিকে

ছেঁড়া-ফাটা নোট বিনিময়ে নতুন সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের

ছেঁড়া-ফাটা নোট বিনিময়ে নতুন সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের

বাংলাদেশকে বিশ্বব্যাংকের ৫০ কোটি ডলার ঋণ অনুমোদন

বাংলাদেশকে বিশ্বব্যাংকের ৫০ কোটি ডলার ঋণ অনুমোদন

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন